News Flash

  • Home
  • Uncategorized
  • প্রায় ৭ মাস পর ছাড়া পাচ্ছেন ফারুখ আবদুল্লা, মুক্তির সিদ্ধান্ত প্রশাসনের
Image

প্রায় ৭ মাস পর ছাড়া পাচ্ছেন ফারুখ আবদুল্লা, মুক্তির সিদ্ধান্ত প্রশাসনের

শ্রীনগর, ১৩ মার্চ (হি.স.): প্রায় ৭ মাস পর বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা| শুক্রবার ফারুখ আবদুল্লাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীর| গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরই গৃহবন্দি করা হয়েছিল জম্মু ও কাশ্মীরের তিন-বারের মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে| ওই মাসেরই ১৭ তারিখে ফারুখ আবদুল্লার উপর জন নিরাপত্তা আইন (পাবলিক সেফটি অ্যাক্ট) প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার|

কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিরোধীরা| তারপরেও মুক্তি পাননি ন্যাশনাল কনফারেন্স-এর পাঁচবারের সাংসদ ফারুখ আবদুল্লা| ডিসেম্বরে বন্দিদশা আরও তিন মাস বাড়ানো হয়| অবশেষে শুক্রবার ফারুখ আবদুল্লাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন| জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি (প্ল্যানিং) রোহিত কানসাল টুইট করে ফারুখকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন| বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর জন সুরক্ষা আইন, ১৯৭৮ এর ১৯ (১) অনুচ্ছেদ অর্পিত ক্ষমতা প্রয়োগ করে সরকার শ্রীনগরের জেলাশাসকের দেওয়া NO. DMS/PSA/120/2019 আটক রাখার নির্দেশটি প্রত্যাহার করছে|

ফারুখের পাশাপাশি গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের অপর দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকেও আটক করে রাখা হয়| চলতি সপ্তাহের গোড়ায় বিরোধী শিবিরের কয়েকজন নেতা এই তিনজনের মুক্তি চেয়ে সরব হন| ফারুখকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হলেও, ওমর এবং মেহবুবা নিয়ে একনও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top