News Flash

  • Home
  • Uncategorized
  • জনহিতকর কাজে আরও বেশি মন দিতে চান, মাইক্রোসফট বোর্ড ছাড়লেন বিল গেটস
Image

জনহিতকর কাজে আরও বেশি মন দিতে চান, মাইক্রোসফট বোর্ড ছাড়লেন বিল গেটস

ওয়াশিংটন, ১৪ মার্চ (হি.স.): জনহিতকর কাজে আরও বেশি করে মন দিতে চান| তাই মাইক্রোসফট কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রযুক্তিগত উপদেষ্টা বিল গেটস| শুক্রবার মাইক্রোসফট কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনহিতকর কাজে আরও বেশি করে নিজেকে নিয়োজিত রাখতে চান বিল গেটস|

তাই বোর্ড অফ ডিরেক্টরস পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি| তবে, ইস্তফা দিলেও সংস্থার সিইও সত্য নাডেলার প্রযুক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন বিল গেটস| ২০১৪ সালেও বিল গেটস মাইক্রোসফট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন| এখন তিনি সব দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন|

এক দশক আগেই সরেছিলেন প্রতিদিনের কাজ থেকে

বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা ও আবহাওয়ার পরিবর্তন নিয়ে দীর্ঘ দিন ধরেই কাজ করছেন বিল গেটস| ৬৪ বছর বয়সি বিল গেটস প্রায় এক দশক আগেই সংস্থার প্রতিদিনের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন| ২০০০ সালে সংস্থার সিইও পদ থেকে সরেছিলেন| সত্য নাডেলাকে সংস্থার সিইও পদের দায়িত্বভার ৱুঝিয়ে দেন|

বিল গেটসের প্রশংসায় সত্য

মাইক্রোসফটের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সত্য নাডেলা জানিয়েছেন, বিল গেটসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ| তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি|

প্রযুক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ করবেন বিল গেটস

মাইক্রোসফটের বোর্ড অফ ডিরেক্টরস পদ থেকে ইস্তফা দিয়েছেন ঠিকই, তবে ভবিষ্যতে প্রযুক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top