News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে : উপমুখ্যমন্ত্রী
Image

রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে আজ এক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সোলার স্টাডি লাইট বিতরণ করা হয়৷ উল্লেখ্য, রাজ্যে সিপাহীজলা জেলাতেই প্রথম সুকলে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে সোলার স্টাডি লাইট বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ এই কর্মসূচির উদ্বোধন করেন৷ আগামী দিনে রাজ্যে মোট ৩ লক্ষ ছাত্রছাত্রীকে ধাপে ধাপে পড়াশুনার সুুবিধার্থে এধরণের সোলার স্টাডি লাইট বিরতণ করা হবে৷ বি’ান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এবং ত্রিপুরা রিনিউব্যাল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ও ভারত সরকারের মিনিস্ট্রি অব রিনিউব্যাল এনার্জি’র আর্থিক সহায়তায় এই সোলার স্টাডি লাইট রাজ্যের ৮টি জেলাতে বিতরণ করা হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক সি কে জমাতিয়া, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ, টি আর ই ডি এ-র যুগ্ম অধিকর্তা এবং বি’ান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন সুকলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন টি আর ই ডি এ-এর ডাইরেক্টর জেনারেল মহনন্দ দেববর্মা৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিশ্রামগ’ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলাপরিষদের সভাধিপতি সুুপ্রীয়া দাস দত্ত৷


অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বর্তমানে সারা রাজ্যে ৩ লক্ষ ছাত্রছাত্রীকে সোলার স্টাডি লাইট দেওয়া হবে৷ পরবর্তী সময় আরো ৩ লক্ষ ছাত্রছাত্রীকে এই লাইট দেওয়া হবে৷ ঝড় বৃষ্টির সময় বিদ্যৎ সমস্যায় ছাত্রছাত্রীদের পড়াশুনার যাতে বিঘ না ঘটে সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ৷ ছাত্রছাত্রীরাই হচ্ছে দেশের ভবিষ্যত৷ তাদের সুুস্থভাবে পড়াশুনার সুুযোগ করে দিতে হবে৷ রাজ্য সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে সুুন্দরভাবে গড়ে তুলতে৷ তিনি বলেন, রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে৷ সারা রাজ্যে গ্রাম ও শহর সুুন্দরভাবে এক সাথে গড়ে উঠুক এটাই আমরা চাই৷ গ্রাম উন্নত না হলে শহর উন্নত করা সম্ভব নয়৷ সরকার প্রতিটি বিদ্যালয়ে আসবাবপত্রের সমস্যা সমাধানে প্রচেষ্টা নিচ্ছে৷ প্রতিটি গ্রামকে প্রগতির পথে চালিত করতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে৷ প্রসঙ্গক্রমে তিনি করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে এবং রোগ প্রতিরোধে সচেতন থাকতে অনুরোধ জানান৷

তিনি ছাত্রছাত্রীদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে এবং অযথা আতঙ্কিত না হতে পরামর্শ দেন৷ তাছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক সি কে জমাতিয়া, টি আর ই ডি-এর যুগ্ম অধিকর্তা দেববত শুক্ল দাস প্রমুখ৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ ৫১৯ জন ছাত্রছাত্রীর হাতে সোলার লাইট তুলে দেন৷ আজ পুস্কারবাড়ী এস বি, বিশ্রামগ’ দ্বাদশ শ্রেণী এবং চেছরী মাই হাই সুকলের ছাত্রছাত্রীদের হাতে সোলার লাইট তুলে দেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top