News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে আইসিপি স্থাপনের জন্য ৩৬৫ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের : মুখ্যমন্ত্রী
Image

সাব্রুমে আইসিপি স্থাপনের জন্য ৩৬৫ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাব্রুমে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের জন্য সিঙ্গল স্কিমে ৩৬৫ কোটি টাকা মঞ্জুর করেছেন৷ শুধু তা-ই নয়, গত ২ বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ত্রিপুরা অতিরিক্ত ২৫০০ কোটি টাকা পেয়েছে৷ দ্রুত উন্নয়নশীল শহর ও রাজ্য হিসেবে আগরতলা ও ত্রিপুরাকে পুরসৃকত করা হবে বলে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে৷ বুধবার সন্ধ্যায় রাজধানীর বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনজাতি সাংসৃকতিক উৎসবের উদ্বোধন করে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি যোগ করেন, জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করছে তাঁর সরকার৷


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের জনজাতিদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছে৷ তাদের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার৷ তাঁর কথায়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে এডিসি-র নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার৷ কারণ, শুধুমাত্র নির্দিষ্ট একটি জেলা নিয়ে নয়, গোটা ত্রিপুরার ৮ টি জেলার সঙ্গেই যুক্ত রয়েছে এডিসি৷ তাই এডিসি-কে টেরিটোরিয়াল কাউন্সিল করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, জনজাতিদের উন্নয়নের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে ৮৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ চেয়ে পাঠিয়েছে৷ পাশাপাশি ৪২টি দফতরও তাদের হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে তাতে৷


তাঁর বক্তব্য, এই সময়ের মধ্যে আগরতলা বিমানবন্দরের নাম পাল্টে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত করা, তাঁর পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, তাঁর জন্মদিনে ছুটি ঘোষণা, গড়িয়া পূজার জন্য দু দিন ছুটি ঘোষণা, সরকারি অনুষ্ঠানে রিসার ব্যাপক ব্যবহারের মাধ্যমে এই জনজাতি সংসৃকতিকে বৃহত্তর মঞ্চে পৌঁছে দেওয়া, সবই জনজাতিদের উন্নয়নের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মতে, এরই অংশ হিসেবে প্রথমবারের মতো চারদিনব্যাপী এই জনজাতি সাংসৃকতিক উৎসবের আয়োজন করা হয়েছে৷ যেখানে আলাদা আলাদা জনজাতির নিজস্ব কৃষ্টি সংসৃকতি মিলেমিশে একাকার হয়ে যাবে৷ যা অন্য কোনও জায়গায় দেখা যায় না৷ তিনি বলেন, ত্রিপুরার দুজন জনজাতিকে পর পর দু বছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে৷ এর মাধ্যমে ত্রিপুরার জনজাতীদের জাতীয় ক্ষেত্রে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি দিল্লি সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরির বিষয়ে কথা হয়েছে৷ মাত্র তিনদিনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, সিঙ্গল স্কিমে ৩৬৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ দেব বলেন, এখন মাত্র তিন-চারদিনে কেন্দ্রীয় অনুমোদন পাওয়া যায়৷ যাঁরা বলেন, দিল্লি থেকে মুখ্যমন্ত্রী কী এনেছেন, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, গত দুই বছরে অতিরিক্ত ২,৫০০ কোটি টাকা রাজ্যে এসেছে, যা ২৫ বছরেও তারা আনতে পারেননি৷
তিনি অভিযোগ করেন, এতদিন এডিসি-কে পিছিয়ে রাখা হয়েছিল৷ এখন এডিসি-কেও উন্নয়নের ধারায় নিয়ে যেতে হবে৷ আগরতলা ও খুমুলুং একই ধারায় উন্নয়নের পথে হাঁটবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এখন ত্রিপুরা সুশাসনের জন্য পুরস্কার পায়, কৃষি ক্ষেত্রে দ্রুত উন্নয়নের জন্য, পরিকাঠামোগত উন্নয়নের জন্য পুরস্কার পায়৷ মুখ্যমন্ত্রী দেব জানান, আগামী ২৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দিল্লি ডেকে পাঠিয়েছেন৷ ত্রিপুরা ও আগরতলাকে যথাক্রমে দ্রুত উন্নয়নশীল রাজ্য ও শহর হিসাবে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷


প্রসঙ্গত, ৭২টি স্টলে জনজাতিদের চিরাচরিত খাদ্য, পোশাক, অলঙ্কার, বই ও সাংসৃকতিক অনুষ্ঠানের পসরা সাজিয়ে চারদিনব্যাপী বিবেকানন্দ ময়দানে এই প্রথম জনজাতি উৎসবের আয়োজন করা হয়েছে৷ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার আসার পর জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করে চলেছে৷ এই সময়ের মধ্যে মোট ১৯ টি জনজাতিগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি নাম৷ কুকিদেরও সংযুক্ত করে এখন রাজ্যে ২০টি রেজিস্টার্ড জনজাতিগোষ্ঠী রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷


চার দিনব্যাপী আয়োজিত এই সাংসৃকতিক উৎসবের উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সঙ্গে ছিলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, এবং জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া-সহ অন্যান্যরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top