News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার, নেশাকারবারি পলাতক
Image

১৮০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার, নেশাকারবারি পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে নেশা সামগ্রী উদ্ধার সম্ভব হয়নি৷ তবে, ১৮০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার করেছে পুলিশ৷ ওই কৌটা ব্রাউন সুগার রাখার কাজে ব্যবহৃত হয় বলে পুলিশ জানিয়েছে৷ তবে, নেশা কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷


আজ গোপন খবরের ভিত্তিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও-র নেতৃত্বে পুলিশ বিবেকানন্দ আবাসনে অভিযান চালায়৷ ওই অভিযানে ১৮,০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার করেছে পুলিশ৷ এ-বিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও বিস্তারিত জানাতে রাজি হননি৷ তবে পুলিশ সূত্রে জানা গেছে, ওই কৌটাগুলির মালিক বাবুল দাস পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান৷ ফলে, ওই অভিযানে ব্রাউন সুগার উদ্ধার হয়নি৷


কিন্তু, বাবুল দাসের পালিয়ে যাওয়া নিয়ে পুলিশের ভূমিকায় নানা প্রশ্ণ উঠছে৷ কারণ, পুলিশের অভিযানের খবর বাবুল দাস কিভাবে জানলেন সেই প্রশ্ণের উত্তর মিলছে না৷ এদিকে, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও-র ওই অভিযান নিয়ে প্রশ্ণ এড়িয়ে যাওয়া রহস্য আরো বাড়িয়েছে৷
ত্রিপুরায় নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিজেপি- আইপিএফটি জোট সরকার৷ ফলে, প্রতিনিয়ত রাজ্যের কোন না কোন প্রান্তে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে৷ তবে, আজকের ঘটনা ভীষণ রহস্যজনক বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top