News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব
Image

মধ্যপ্রদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব

নয়াদিল্লি, ১০ মার্চ (হি. স.) :   মধ্যপ্রদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বৈঠকে উপস্থিত নরেন্দ্র মোদী, অমিত শাহ। বৈঠকে হাজির বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং, নীতিন গডকড়ি। বৈঠকে রয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। বিজেপির রাজ্যসভার প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনায় শীর্ষ নেতারা।  

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ কংগ্রেসের ২২ বিধায়কের ইস্তফায় মধ্যপ্রদেশের কমলনাথ সরকার মুখ থুবড়ে পড়েছে। কংগ্রেসে বড়সড় ভাঙন ধরানোয় উচ্ছ্বসিত গেরুয়া শিবির। রাজ্যসভার ভোটের আগে এই দলবদল বিজেপিকে বড় সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশে মহাসঙ্কটে রয়েছে কমলনাথের সরকার। মধ্যপ্রদেশের কমলনাথের সরকার পড়ে যাওয়ার মুখে। ইস্তফা দিয়েছেন মধ্যপ্রদেশের ২২ কংগ্রেস বিধায়ক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে।

Releated Posts

‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচিতে পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জন

আগরতলা, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে পরিত্যক্ত…

ByByReshmi Debnath Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top