News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের
Image

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়৷ প্রধান বিচারপতি অকিল কুরেশি তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন৷ দীর্ঘদিন পর ত্রিপুরা হাইকোর্টে বিচারপতিদের সমস্ত আসন পূর্ণ হয়েছে৷ বর্তমানে প্রধান বিচারপতি-সহ আরও তিনজন বিচারপতি রয়েছেন ত্রিপুরা হাইকোর্টে৷


বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সত্যগোপাল চট্টোপাধ্যায় দীর্ঘদিন ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব সামলেছেন৷ তিনি ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে ছিলেন৷ গত ১৯ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের কলেজিয়াম ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে সত্যগিওয়াল চট্টোপাধ্যায়ের নাম সুপারিশ করেছে৷ ওই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রক গত ৪ মার্চ তাঁকে বিচারপতি হিসেবে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করে৷


প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে বর্তমানে প্রধান বিচারপতি-সহ মোট তিনজন বিচারপতি রয়েছেন৷ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের নিযুক্তিতে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াবে চারে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি, বিচারপতি সুভাশিস তলাপাত্র এবং বিচারপতি অরিন্দম লোধ বর্তমানে উচ্চ আদালতের যাবতীয় মামলার নিষ্পত্তি করছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top