News Flash

  • Home
  • Uncategorized
  • ভগবানের রূপে আপনাকে পেয়েছি শুনে আবেগতাড়িত প্রধানমন্ত্রী, চোখে এল জল
Image

ভগবানের রূপে আপনাকে পেয়েছি শুনে আবেগতাড়িত প্রধানমন্ত্রী, চোখে এল জল

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) :  জনৌষধি সপ্তাহের শেষ দিনে আবেগতাড়িত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | শনিবার জনৌষধি পরিযোজনা’-য় উপকৃতদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলার সময় এক মহিলার কথা শুনে চোখে জল চলে আসে নরেন্দ্র মোদীর | ওই মহিলা বলেছিলেন, “আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের রূপে আপনাকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।”

এই প্রকল্প থেকে তাঁরা কেমন সুফল পেয়েছেন তা প্রধানমন্ত্রীকে এ দিন জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলছিলেন মোদী। সেখানেই উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন দীপা সাহা নামে এক মহিলা।

দীপা বলেন, ‘‘২০১১ সালে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। চলাফেরা, কথা বলা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। এমনকি চিকিত্সাও ঠিক মতো করাতে পারছিলেন না। কারণ ওষুদের দাম খুব বেশি ছিল। আগে তাঁর পাঁচ হাজার টাকার ওষুধ লাগত মাসে, জনোষধি প্রকল্প আসার পর সেই ওষুধই এখন দেড় হাজারে কিনতে পারেন। ফলে আজঅনেক সুস্থ আছেন।’’এর পরই কাঁদতে কাঁদতে দীপা বলেন, “আমি ঈশ্বরকে দেখিনি। কিন্তু ঈশ্বরের রূপে আপনাকে দেখেছি।”

দীপার এই কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রীও। বেশ কিছু ক্ষণ মাথা নিচু করে নিজের আবেগ লুকনোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী। তাঁর চোখ জলে ভিজে যায়। সেই ছবিই ধরা পড়ে ক্যামেয়ায়। পরে তা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে শেয়ার হয়েছে।

উল্লেখ্য, প্রতি মাসে এক কোটির উপর পরিবার জনৌষধি কেন্দ্রগুলি থেকে লাভবান হচ্ছেন। এই কেন্দ্রগুলিতে থেকে বাজার দরের থেকে ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়। হাজার টাকার উপরে ওষুধের দামে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা বেঁচে গিয়েছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় দেশ জুড়ে ৯০ লাখ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে চিকিত্সা পেয়েছেন বলেও জানান তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top