News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের জন্য অবরোধ আমবাসা-গন্ডাছড়া সড়কে
Image

পানীয় জলের জন্য অবরোধ আমবাসা-গন্ডাছড়া সড়কে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ আমবাসা ব্লকের অধীন জগন্নাথ পুর এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস৷ কিন্তু এলাকায় এক বছরেরও অধিক সময় ধরে পানীয় জলের সমস্যা চলছে৷ এলাকাবসিদের পক্ষ থেকে বহুবার সমস্যার কথা জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের৷ কাজের কাজ কিছুই হয়নি৷ এলাকায় পানীয় জল সরবরাহের জন্য পুরাতন যে পাইপ লাইন রয়েছে তা দুই দিন পর পরই বিকল হয়ে পরে৷


তাই সরকার থেকে এলাকায় নতুন করে পাইপ লাইন বসানো হয়৷ পাম্প মেশিন বসিয়ে নতুন জলের উৎস তৈরি করা হয়েছে৷ নতুন করে পাইপ লাইনও বসানো হয়েছে৷ কিন্তু এক বছর হয়ে গেলেও নতুন পাইপ লাইনে জল সরবরাহ এখনো চালু করা হয়নি৷ এই পরিস্থিতিতে শুক্রবার এলাকার সাধারন জনগণ আমবাসা-গণ্ডাছড়া সড়ক অবরোধে বসে৷ তাদের দাবি নতুন পাম্প মেশিন ও নতুন পাইপ লাইনে জল সরবরাহ চালু করতে হবে৷ অন্যথায় তাদের সড়ক অবরোধ চলতে থাকবে৷সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও ঙ্গঢছ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে৷


প্রথমদিকে সড়ক অবরোধকারীদের সাথে পুলিশ আলোচনা চালায়৷ কিন্তু কোন কাজ হয়নি৷ পরবর্তী সময় ঙ্গঢছ দপ্তরের অধিকারিকরা সড়ক অবরোধকারীদের সাথে আলোচনা চালায় তাতেও কোন কাজ হয়নি৷ ঙ্গঢছ দপ্তরের এক আধিকারিক জানান ঙ্গঢছ দপ্তরের পক্ষ থেকে নতুন পাম্প মেশিন ও নয়া পাইপ লাইনে এলাকায় জল সরবরাহ করার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে এখনো বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়নি৷ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলে পাম্প মেশিনটি চালু করা হবে৷
ফলে এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে৷দীর্ঘ প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা ব্লকের বিডিও৷ শেষ পর্যন্ত আমবাসা ব্লকের বিডিও-র আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে দেয় এলাকাবাসি৷ এখন দেখার এলাকাবাসিদের দাবি কবে নাগাদ পূরণ হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top