News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতির তান্ডবে তছনছ বাড়ি-ঘর, আহত সত্তরোর্ধ বৃদ্ধ
Image

বন্য হাতির তান্ডবে তছনছ বাড়ি-ঘর, আহত সত্তরোর্ধ বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মার্চ ৷৷ তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার কপালীটিলায় গত ভোররাতে বন্য হাতির তাণ্ডবে এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাড়িঘরও ভাঙচুর করেছে দাতাল হাতির দল৷ ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বন্য দাঁতাল হাতির তাণ্ডবে বাড়িঘর ভাঙচুর সহ আহত এক সত্তর বছরের বয়স্ক বৃদ্ধ৷ ঘটনা বুধবার ভোর রাতে চাকমাঘাট পঞ্চায়েতের অধীন রাজকুমার কপালীটিলা এলাকায়৷ আহত বৃদ্ধের নাম রঞ্জিত বৈশ্য (৭০)৷


এলাকাবাসীরা জানান, বুধবার ভোর ৩টা নাগাদ বন্য দাঁতাল হাতি উন্মত্ত তাণ্ডব চালায় চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের রাজকুমার কপালীটিলা এলাকায়৷ এই কপালীটিলা এলাকায় ষাট পরিবার অউপজাতিদের বসবাস৷ হাতির তাণ্ডব থেকে বাঁচাতে সবাই ছোটাছুটি করতে থাকে৷ এলাকার রঞ্চিত বৈশ্য ওই সময় নিজঘরে নির্দ্রায় ছিলেন৷ এরই মাঝে হাতি রঞ্জিত বৈশ্যের ঘরটি ভেঙে ফেলে৷ এতে রঞ্জিত বৈশ্য আহত হয়৷ এলাকাবাসীরা তড়িঘড়ি বন কর্মীদের খবর দিলেও বন কর্মীরা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ৷ পরে বাধ্য হয়ে এলাকাবাসীরা পটকা ফাটিয়ে এবং মশাল জ্বালিয়ে বন্য দাঁতাল হাতিটিকে তাড়িয়ে দেয় জঙ্গলে৷


অভিযোগ এই কপালীটিলা এলাকায় বসবাসকারী মানুষজনরা অধিকাংশই শ্রমজীবী৷ দিনের বেলায় তারা বিভিন্ন কাজকর্ম করে অর্থ উপার্জনে ব্যস্ত থাকে খেয়ে বেঁচে থাকার জন্য৷ অথচ রাতে তারা হাতির ভয়ে রাত জেগে পাহাড়া দিতে বাধ্য হয়৷ এ যেন এক নিদারুন সমস্যা৷ বাম আমলে হাতিরাই কালের জন্য কোটি কোটি টাকার ফেন্সিং লাপাতা হয়ে গেছে৷ যার খেশারত দিতে হচ্ছে গ্রামবাসীদের৷ এবার গ্রামবাসীরা নিজেদের ক্ষোভ জানাতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছে যা্যয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য ও আহতের চিকিৎসায় সম্পূর্ণ ব্যায়ভার বন দপ্তরকে বহন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top