News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় স্ক্রিনিং হয়েছে ১৫ হাজার
Image

ত্রিপুরায় স্ক্রিনিং হয়েছে ১৫ হাজার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ এখন পর্যন্ত নিরাপদেই রয়েছে ত্রিপুরা৷ করোনা ভাইরাসে আক্রান্তের কোনও খবর নেই৷ ত্রিপুরায় ১৫ হাজার স্ক্রিনিং করা হয়েছে৷ তাতে একজনকেও ওই ভয়ঙ্কর মরণব্যাধিতে আক্রান্ত বলে পাওয়া যায়নি৷ বুধবার পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা এই খবর দিয়েছেন৷


করোনা ভাইরাস সারা বিশ্বের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে৷ চিন থেকে ক্রমশ বিভিন্ন দেশে এই রোগ ছড়িয়ে পড়ছে৷ চিন ছাড়া একাধিক দেশে ওই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলছে৷ ভারতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্ণিত হয়েছিল কেরালায়৷ সম্প্রতি উত্তরপ্রদেশে ৬ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷


শুরু থেকেই ত্রিপুরায় এই সংক্রমণ মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আগরতলা আইসিপি, বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে৷ এখন শ্রীমন্তপুর আইসিপি-তেও পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে৷ ডা. রাধা দেববর্মা বলেন, ত্রিপুরায় যথেষ্ট সুরক্ষা বন্দোবস্ত করা হয়েছে৷ এখন পর্যন্ত ১৫ হাজার মানুষের পরীক্ষা করা হয়েছে৷ তিনি অভয় দিয়ে বলেন, ত্রিপুরা এখন নিরাপদে রয়েছে৷ করোনা ভাইরাসে মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top