News Flash

  • Home
  • Uncategorized
  • পিছিয়ে গেল কৃত্রিম উপগ্রহ জিস্যাট-১ উৎক্ষেপণের দিনক্ষণ
Image

পিছিয়ে গেল কৃত্রিম উপগ্রহ জিস্যাট-১ উৎক্ষেপণের দিনক্ষণ

বেঙ্গালুরু, ৪ মার্চ (হি.স.) : প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে পিছিয়ে গেল কৃত্রিম উপগ্রহ জিস্যাট-১ উৎক্ষেপণের দিনক্ষণ। বুধবার এমনই জানানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর তরফে।
এদিন ইসরোর তরফে জানানো হয়েছে জিএসএলভি-এফ ১০ মাধ্যমে কৃত্রিম উপগ্রহ জিস্যাট-১ এর উৎক্ষেপণের দিন চলতি বছরের ৫ মার্চ নির্ধারিত হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটি থাকার জেরে ওই দিন উৎক্ষেপণ হবে না। পরে জানিয়ে দেওয়া হবে কবে উৎক্ষেপণ হবে।


উল্লেখ করা যেতে পারে ৫ মার্চ বিকেল ৫টা ৪৩মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল জিস্যাট-১। ৫১.৭০ মিটার লম্বা, ৪২০ টন ওজনের জিএসএলভি-এফ ১০ করে জিস্যাট-১ শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চপ্যাড দিয়ে উৎক্ষেপণ করার কথা ছিল। এখন সেটা পিছিয়ে গেল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top