News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৮টি রাস্তাকে জাতীয় সড়কে উন্নীত, সংসদে সরব সাংসদ প্রতিমা
Image

রাজ্যের ৮টি রাস্তাকে জাতীয় সড়কে উন্নীত, সংসদে সরব সাংসদ প্রতিমা

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : ত্রিপুরায় আটটি রাস্তাকে জাতীয় সড়কে উন্নীত করার জন্য আজ মঙ্গলবার সংসদে অধ্যক্ষের মাধ্যমে কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ির দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


এ-বিষয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, সংসদের ৩৭৭ নম্বর কার্যবিধির অন্তর্গত ত্রিপুরায় আটটি সড়ককে মহাসড়কে উন্নীত করার বিষয়টি উত্থাপন করেছিলাম৷ তাঁর কথায়, ২০১৭ সাল থেকে ত্রিপুরা সরকার আটটি সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার আবেদন জানাচ্ছে৷ কিন্তু, ওই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রক থেকে এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷


প্রতিমা ভৌমিক জানিয়েছেন, ওই আটটি রাস্তাকে জাতীয় সড়কে উন্নীত করার জন্য কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গডকড়িকেও তিনি চিঠি দিয়েছেন৷ ওই চিঠিতে রাস্তাগুলির সম্পূর্ণ বিবরণী উল্লেখ করা হয়েছে৷ তাঁর কথায়, ওই আবেদনের বিষয়ে কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী ইতিবাচক জবাব দেবেন বলে আশাবাদী তিনি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top