News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় যান দুর্ঘটনায় গুরুতর তিন
Image

তেলিয়ামুড়ায় যান দুর্ঘটনায় গুরুতর তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ মার্চ৷৷ ফের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ খোয়াই তেলিয়ামুড়া থানাধীন চালিতাবাড়ি এলাকায় খোয়াই-তেলিয়ামুড়া সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন৷ পুলিশের দাবি, তেলিয়ামুড়া থানাধীন করিলং এলাকার দুই যুবক গৌতম রায় ও প্রশান্ত দাস পেশায় দিন মজুরের কাজ করেন৷ আজ কাজ শেষ করে দুস্কি থেকে বাড়ি ফেরার পথে চালিতাবাড়ি এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ওই দুই যুবক এবং অপর বাইকের চালক স্বপন কুমার দাস গুরুতর আহত হন৷


দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে দমকল বাহিনী ছুটে আসে৷ দমকল কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা গৌতম রায়ের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুইটি বাইক আটক করে থানায় নিয়ে গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top