News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই : প্রধানমন্ত্রী
Image

করোনাভাইরাস নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): নভেল করোনাভাইরাস নিয়ে ক্রমশই আতঙ্ক ছড়াচ্ছে ভারতে| ইতিমধ্যেই কোভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়েছে কেরল, দিল্লি, তেলেঙ্গানা ও কর্ণাটকে| করোনা-আতঙ্ক ছড়িয়েছে উত্তর প্রদেশেও| উত্তর প্রদেশের নয়ডা, আগ্রা ও লখনউতেও আক্রান্তের সন্ধান মিলেছে| এমতাবস্থায় দেশবাসীকে অভয় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ভয় পাওয়ার দরকার নেই| আমাদের একসঙ্গে কাজ করতে হবে, নিজেদের সুরক্ষার জন্য ছোট ছোট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার|’

প্রধানমন্ত্রী টুইটারে আরও লিখেছেন, ‘কোভিড-১৯ নভেল করোনাভাইরাস সম্পর্কে বিস্তৃত পর্যালোচনা হয়েছে| ভারতে আগতদের স্ক্রিনিং করা থেকে তাত্ক্ষণিক চিকিত্সা সহায়তা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে|’ করোনার প্রকোরে চিন-সহ গোটা বিশ্বে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে| ভারতেও পাঁচজন আক্রান্তের খোঁজ মিলেছে| তাঁদের মধ্যে ৩ জন কেরলের বাসিন্দা, একজন দিল্লির এবং একজন তেলেঙ্গানার|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top