News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রয়েছে ভারত
Image

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রয়েছে ভারত

দুবাই, ৩ মার্চ (হি.স.):  আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ২-০ হারের পর ভারতের রেটিং পয়েন্ট ১১৬। ভারতের থেকে ছয় রেটিং পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড । ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

এদিকে, টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৯১১) । নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে চেনা ছন্দে দেখা না গেলেও তালিকায় নিজের স্থান ধরে রেখে দ্বিতীয় স্থানেই রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৬। এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে কিউই অধিনায়ক তিন নম্বর থেকে একধাপ পিছিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। ভারতের মায়াঙ্ক অগ্রবাল প্রথম দশজনের তালিকায় নেই। তাঁর জায়গায় প্রথম দশে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

অন্যদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে ফিরেছেন ভারতের জসপ্রিত বুমরাহ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ভারতের বিরুদ্ধে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ কিউই পেসার টিম সাউদি দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন চার নম্বরে। কেইল জেমিসন রয়েছেন ৪৩ তম স্থানে। ভারতের বিরুদ্ধে সিরিজেই তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। দুটি টেস্টে নয় উইকেট নেওয়ার পাশাপাশি ৯৩ রানও করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারে দারুণ লড়াই করেছিলেন তিনি। এজন্য অলরাউন্ডারের তালিকায় ২৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। ২০১৮-তে অভিষেকের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট দলে কামব্যাক ঘটেছে ভারতের পৃথ্বী শ-র। একটি হাফসেঞ্চুরি সহ তিনি করেছেন ৯৮ রান। এরফলে ১৭ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৭৬ তম স্থানে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top