News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রমশ স্বাভাবিক হচ্ছে দিল্লির পরিবেশ, দাবি পুলিশের
Image

ক্রমশ স্বাভাবিক হচ্ছে দিল্লির পরিবেশ, দাবি পুলিশের

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : ক্রমশ স্বাভাবি হচ্ছে উত্তরপূর্ব দিল্লি। ইতিবাচক পরিবেশ গড়ে তোলার জন্য সচেষ্ট প্রশাসন বলে জানিয়েছেন দিল্লি পুলিশের যুগ্ম-কমিশনার অলোক কুমার।

মঙ্গলবার অলোক কুমার জানিয়েছেন, যেসব এলাকায় হিংসায় সব থেকে বেশি হয়েছিল সেখানে ট্রাফিক প্রায় স্বাভাবিক ভাবে চলছে। দোকানপাট খোলা রয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে যেখানে বোর্ড পরীক্ষা হচ্ছে সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রায় ৯৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে। এর থেকে প্রমাণিত পরীক্ষার্থীদের মনে ভয় দূর হয়ে গিয়েছে।

অলোক কুমার আরও জানিয়েছেন, দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ৪০০-র বেশি এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ২৭জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও বাকিদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করে রাখা হয়েছে।

সমাজে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে প্রতিটি এলাকায় শান্তি কমিটি আলোচনা চালিয়ে যাচ্ছে। সোমবার গোকূলপুরের হিন্দুরা মসজিদ পরিষ্কার করে দিয়েছে। দুই সম্প্রদায়ই শান্তির পরিবেশ তৈরি বজায় রাখার জন্য অঙ্গীকারবদ্ধ। ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর প্রশাসন। হিংসায় যারা যুক্ত তাদের চিহ্নিত করার কাজ চলছে। প্রতিটি ছোটবড় ঘটনার উপর নজরদারি চালান হচ্ছে। উল্লেখ করা যেতে পারে দিল্লির হিংসায় ৪৭জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ২০০-র বেশি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top