News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোট : আইপিএফটি তিপ্রাহা ও টিএসপি গঠন করল যৌথ ফোরাম
Image

এডিসি ভোট : আইপিএফটি তিপ্রাহা ও টিএসপি গঠন করল যৌথ ফোরাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ এডিসি নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি তিপ্রাহা এবং টিএসপি যৌথভাবে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে৷ সংগঠনটি এডিসি এলাকা নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠনের জন্য কাজ করার অঙ্গীকার গ্রহণ করেছে৷ সংগঠনটির নাম ইউনাইটেড প্রোগ্রেসিভ রিজিওনাল এলায়েন্স৷ রাজ্যের উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলিকে সংগঠিত করে একই মঞ্চে শামিল করার উদ্যোগ গ্রহণ করেছে টিএসপি এবং আইপিএফটি তিপ্রাহা৷


দুটি সংগঠন যৌথভাবে একটি নতুন মঞ্চের আত্মপ্রকাশ ঘটিয়েছে৷ নবগঠিত এই মঞ্চটি হল ইউনাইটেড প্রোগ্রেসিভ রিজিওনাল এলায়েন্স৷ সোমবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে উভয় সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তারা জানান, বিচ্ছিন্নভাবে গড়ে উঠা উপজাতি আঞ্চলিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ সবকটি আঞ্চলিক দলকে রিজিওন্যাল এলায়েন্সে শামিল হতে আহ্বান জানানো হয়েছে৷ নবগঠিত এলায়েন্সের পক্ষে আরও বলা হয়, আসন্ন এডিসি নির্বাচনেও তারা আঁতাত গঠন করে নির্বাচনে লড়াই করতে চায়৷


সংগঠনের নেতা অঘোর দেববর্মা জানান, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির মূল দাবি হল এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠন করা৷ যেহেতু প্রত্যেক সংগঠনের দাবি এক ও অভিন্ন সেহেতু ঐক্যবদ্ধভাবে লড়াই করতে কোন অসুবিধার কারণ নেই বলেও তারা অভিমত ব্যক্ত করেন৷ আসন্ন এডিসি নির্বাচনে এলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুতি নিচ্ছে৷ কার্যত ভোট ভাগাভাগি বন্ধ করতেই এ ধরনের উদ্যোগ বলে জানান নেতৃবৃন্দ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top