News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের মন্ত্রীর নিখোঁজ ভাই উদ্ধার আগরতলায়
Image

মধ্যপ্রদেশের মন্ত্রীর নিখোঁজ ভাই উদ্ধার আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ মধ্যপ্রদেশের মন্ত্রী সুখদেব পানসের ভাই অমিত গায়কোয়াড-কে গতকাল আগরতলা রেল স্টেশনে উদ্ধার করেছে ত্রিপুরার আমতলী থানার পুলিশ৷ রবিবার মধ্যপ্রদেশের মাধবনগর থানার পুলিশ তাঁকে নিতে এসেছে৷


এ-বিষয়ে আমতলী থানার ওসি সিদ্ধার্থ কর বলেন, গত ২৬ ফেব্রুয়ারি মধ্য প্রদেশের কঠনি জেলার বাসিন্দা অমিত গায়কোয়াড নিখোঁজ হয়েছিলেন৷ পুলিশ তাঁর গাড়ি উদ্ধার করেছিল৷ মাধবনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন অমিতের পরিবার৷ তারপর মোবাইল টাওয়ার লোকেসন দেখে মাধবনগর থানার পুলিশ আমতলি থানায় যোগাযোগ করে এবং ওই ব্যাক্তির সমস্ত তথ্য পাঠায়৷ সিদ্ধার্থবাবু বলেন, মাধবনগর থানার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী বটতলায় রামজি প্যালেস হোটেলে ওই ব্যাক্তি গত শুক্রবার আগরতলায় এসে উঠেছিলেন৷ তারপর গতকাল তাকে আগরতলা রেল স্টেসনে দেখতে পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে৷ তিনি বলেন, মাধবনগর থানার পুলিশের ৫ জনের একটি টিম আজ এসেছেন এবং অমিত গায়কোয়াড-কে নিয়ে যাবেন৷


ওসি সিদ্ধার্থ কর বলেন, ওই ব্যাক্তি কিভাবে আগরতলায় এসেছেন নিজেও বলতে পারছেন না৷ তবে, ধারনা করা হচ্ছে তার মানসিক সমস্যা রয়েছে৷ ভুল করে আগরতলায় এসে পড়েছেন৷ সিদ্ধার্থ বাবু বলেন, একটি বেসরকারী সংস্থায় রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত রয়েছেন অমিত গায়কোয়াড৷ তাই, এমন একজন ব্যাক্তি ভুল করে আগরতলায় এসে পড়েছেন, বিষয়টি যথেষ্ট সন্দেহের বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top