News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে সুকলঘরে বন্দুক উদ্ধার
Image

কৈলাসহরে সুকলঘরে বন্দুক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ গভীর রাতে কৈলাশহর মাগূরউলি গ্রাম পঞ্চায়েতের বাজার দিঘীর পাড় এসবি সুকল থেকে বন্দুক উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য৷ রাত্র আনুমানিক ১০টার সময় ইরানি থানার কাছে গোপন সূত্রে খবর আসে যে রাজার দিঘির পাড় এসবি সুকলে চারটি বন্দুকের লেনদেন হচ্ছে৷


খবর পেয়ে ইরানি থানার পুলিশ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে রাজার দিঘীর পার এস বি সুকল গিয়ে হাজির হয়৷ অভিযানে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক শল্প কুমার জমাতিয়া, ইরানি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ও এএস আই বদরুল হক৷ সেখানে গিয়ে অনেক খোঁজা খুঁজির পর সুকলের বারন্দায় গ্রিলের ভিতরে একটি কার্টুন পাওয়া যায়, যার মধ্যে থেকে একটি বন্দুক বের হয়৷ ইরানি থানার পুলিশ তখন এলাকার মানুষকে ডেকে এনে সেই বন্দুকটি সুকলের ভিতর থেকে উদ্ধার করে৷

রহস্যজনকভাবে সুকলের বারান্দার গ্লিরে ভেতরে এভাবে বন্দুক রাখার ঘটনায় পুলিশ এখন ও কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ কিছুদিন পূর্বে কৈলাসহর লক্ষ্মীপুরের এক যুবককে বাংলাদেশ ভূখন্ডে এই জাতীয় বন্দুক সহ বাংলাদেশ বিজিবি গ্রেপ্তার করে সেই যুবকটি এখনো বাংলাদেশের জেল হাজতে বিচারাধীন আছে৷ আজ আবার বন্দুক উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top