News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে ১১ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার বিএসএফের
Image

সীমান্তে ১১ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার বিএসএফের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নেশা বিরোধী অভিযানে আলাদা মাত্রা পেয়েছে৷ অবশ্যই এতে বিএসএফ-এর ধারাবাহিক সাফল্যকে অস্বীকার করার কোনও সুযোগ নেই৷ ত্রিপুরায় নেশা সামগ্রী আটক এবং পাচার বাণিজ্যের বিরুদ্ধে বিএসএফ-এর ধারাবাহিক অভিযানে ফের সাফল্য পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী৷ শুক্রবার মধ্যরাতে সীমান্ত এলাকায় ১,৮১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷ এগুলোর বাজারমূল্য ৯ লক্ষাধিক টাকা৷ এছাড়াও দুই লক্ষাধিক টাকা মূল্যের বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভার্মা জানিয়েছেন, সিপাহিজলা জেলার শ্রীমন্তপুর বিওপি এলাকায় গোয়েন্দা খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ওৎ পেতে বসেন বিএসএফ জওয়ানরা৷ পাচারকারীরা সীমান্ত ডিঙিয়ে ওপারে নেশা সামগ্রী পাচার করবে সেই খবরে তাদের হাতেনাতে ধরতে চেয়েছিলেন বিএসএফ জওয়ানরা৷ অরুণ ভার্মা বলেন, খবর অনুযায়ী পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ পাচারকারীরা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ওপারে পাচার সামগ্রী ছুঁড়ছিল৷ ওই সময় বিএসএফ জওয়ানরা তাদের থামতে নির্দেশ দেন৷ কিন্তু, তারা তাতে কান না দিয়ে পাচার চালিয়ে যাচ্ছিল৷ তখন তাদের থামাতে বিএসএফ জওয়ানরা নন ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুঁড়েন৷ এতে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷ অরুণ ভার্মা জানিয়েছেন, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন৷ যার বাজারমূল্য ৭ লক্ষ ২ হাজার ৫০০ টাকা৷ এছাড়া, ২৫টি বিয়ার ক্যান উদ্ধার হয়েছে৷ যার বাজারমূল্য ২৫০০ টাকা৷ তিনি জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রী সোনামুড়া থানায় জমা দেওয়া হয়েছে৷
এদিকে, একই রাতে পশ্চিম জেলায় নিশ্চিন্তপুর বিওপি এলাকায় এক দুষৃকতী কাঁটাতারের বেড়া

অতিক্রম করার চেষ্টা করছিল৷ অরুণ ভার্মা জানিয়েছেন, বিএসএফ জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় তাকে দেখে তার পিছনে ধাওয়া করেন৷ রাতের অন্ধকারের সুযোগে ওই পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়৷ ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি প্যাকেট উদ্ধার হয়েছে৷ এতে ৪১০টি ইয়াবা ট্যাবলেট পেয়েছেন বিএসএফ জওয়ানরা৷ যার বাজারমূল্য ২ লক্ষ ৫ হাজার টাকা৷ তিনি বলেন, ওই ইয়াবা ট্যাবলেট আগরতলা এক্সাইজের কাছে জমা দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top