News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের নির্ঘণ্ট ঘোষণা
Image

এডিসি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের নির্ঘণ্ট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পরিষদের সবকয়টি আসনের ভোটার তালিকা প্রকাশের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে৷ প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১০ মার্চ৷ এর ওপর দাবি ও আপত্তি জানানোর শেষ দিন হচ্ছে ১৭ মার্চ৷ দাবি ও আপত্তিসমূহ নিষ্পত্তি করা হবে ১৮ মার্চ থেকে ২১ মার্চের মধ্যে৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৬ মার্চ৷ জেলা পরিষদের নির্বাচন কমিশনার এমএল দে এক বিজ্ঞাপ্তিতে এ-কথা জানিয়েছেন৷


তিনি আরও জানান, চলতি ইংরেজি বছরের ১ জানুয়ারিকে ভিত্তি হিসেবে ধরে প্রস্তুত বিধানসভা কেন্দ্র সমূহের ভোটার তালিকাকে ভিত্তি করে জেলা পরিষদের ভোটার তালিকা প্রকাশিত হবে৷ ভোটার তালিকা প্রস্তুতের সময় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (কনস্টিটিউশন, ইলেকশন অ্যান্ড কনডাক্ট অব বিজনেস) বিধি ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারা অনুসরণ করা হবে৷


প্রসঙ্গত, আগামী মে মাসে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেই লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে৷ এদিকে, রাজনৈতিক দলগুলিও নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ বর্তমানে এডিসি প্রশাসন বামেদের দখলে রয়েছে৷ কিন্তু ত্রিপুরায় সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে বিজেপি-আইপিএফটি জোট৷ স্বাভাবিকভাবেই, এডিসি প্রশাসন থেকেও বামেদের উৎখাতে ময়দানে নামবে শাসক দল৷ তেমনি, এডিসি-তে ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রয়াস নেবে বামেরা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top