News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে নকল মদের কারখানা গুড়িয়ে দিল পুলিশ
Image

কৈলাসহরে নকল মদের কারখানা গুড়িয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি ৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের দুটি স্থানে মদ বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ৷ মদ তৈরির কারখানা গুড়িয়ে দিয়ে মদ তৈরির প্রচুর সরঞ্জাম ধবংস করে দেওয়া হয়েছে৷ পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন জনগণ৷ মদ বিরোধী অভিযানে সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর মহকুমার অধীন সোনামুখী ও জলাই দুটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মদ তৈরির কারখানা সহ মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে৷


পাশাপাশি আনুমানিক ২ হাজার লিটার মদ ধবংস করেছে পুলিশ৷ যদিও এই অভিযানে কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি কৈলাসহর থানার পুলিশ৷ অবৈধ মদ তৈরির কারখানাগুলি লোকালয় থেকে অনেক দূরে নদীর কিংবা গ্রামীণ ছড়ার এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে সচরাচর কারো নজর পড়ে না৷ দীর্ঘদিন ধরে এইসব এলাকা থেকে বিশাল পরিমাণ দেশি মদ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে খবর আসে কৈলাসহর থানার কাছে৷ কিন্তু সঠিক কোন জায়গায় তৈরি হচ্ছে তার খবর না থাকায় পুলিশ অভিযান চালাতে পারেনি এতোদিন৷ আজ সাফল্য মিলেছে৷


পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা৷ তবে স্থানীয়দের দাবি পুলিশ যেন এই ধারাবাহিকতা বজায় রাখে৷ কারণ বিভিন্ন সময় দেখা যায়, পুলিশ কিছুদিন পরপর এরকম অভিযান চালালেও পুলিশি অভিযানের ঠিক পরদিন থেকেই আবার পুরোদমে অবৈধ মদ তৈরি হতে শুরু করে৷ সেক্ষেত্রে পুলিশ দীর্ঘদিন ধরে আর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এলাকা জুড়ে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ এ ব্যাপারে ঊনকোটি জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে বজায় থাকবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছেন৷ পুলিশ প্রশাসন তাই কোনভাবেই এসবকে প্রশ্রয় দেওয়া হবে না৷ জেলায় সবকটি থানাকেই মদ বিরোধী অভিযানে শামিল হতেও নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top