News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহিজলা জেলায় আরও একটি বর্ডার হাট, ভারত-বাংলা জেলাশাসক স্তরের বৈঠক সম্পন্ন
Image

সিপাহিজলা জেলায় আরও একটি বর্ডার হাট, ভারত-বাংলা জেলাশাসক স্তরের বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ সিপাহিজলা জেলায় আরও একটি বর্ডার হাট স্থাপনে ভারত-বাংলা জেলাশাসক স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে দুই দেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৯ মার্চ এই জেলার সোনামুড়া মহকুমায় যাত্রাপুর থানাধীন ঘোষপাড়ায় বোর্ডার হাটের জন্য চিহ্ণিত জমির সীমানা নির্ধারণ করা হবে৷ বুধবার সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী এই খবর দিয়েছেন৷


গত ৫ ফেব্রুয়ারি ত্রিপুরায় দুই দেশের জেলাশাসক ও জেলা প্রশাসক স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ওই বৈঠকে আরও তিনটি বর্ডার হাট স্থাপনে নীতিগত সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছিল৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জানিয়েছিলেন, দুই দেশের যৌথ প্রতিনিধি দল প্রস্তাবিত বর্ডার হাট স্থান পরিদর্শন করবেন৷
সে মোতাবেক আজ দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সিপাহিজলার জেলাশাসক টি কে জমাতিয়া, পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, সোনামুড়ার মহকুমাশাসক, কাঁঠালিয়া ব্লকের বিডিও-সহ বিএসএফ আধিকারিক ও ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ওই বৈঠকে অংশ নিয়েছেন৷ বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপ জেলা নির্বাহী আধিকারিক-সহ বিজিবি-র আধিকারিকরা৷


সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, আজ বৈঠকে বর্ডার হাট স্থাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ দুই দেশ নতুন বর্ডার হাট স্থাপনে যথেষ্ঠ আন্তরিক তা আলোচনায় উঠে এসেছে৷ তিনি বলেন, যাত্রাপুর থানাধীন ঘোষপাড়ায় ওই বর্ডার হাট স্থাপনে জমি চিহ্ণিত হয়েছে৷ আগামী ৯ মার্চ দুই দেশের যৌথ প্রতিনিধি দলের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top