News Flash

  • Home
  • Uncategorized
  • দাবি পূরণে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে কাঞ্চনপুরে আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ প্রত্যাহার যৌথ মঞ্চের
Image

দাবি পূরণে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে কাঞ্চনপুরে আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ প্রত্যাহার যৌথ মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ কাঞ্চনপুরে আগামীকাল থেকে সকাল-সন্ধ্যা অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহার করেছে নাগরিক সুরক্ষা মঞ্চের নেতৃত্বে যৌথ মঞ্চ৷ আজ জেলা ও মহকুমা প্রশাসনের দফায় দফায় বৈঠকের পর দাবি পূরণের শর্তে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যৌথ মঞ্চ৷


এ-বিষয়ে নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ জানান, আজ সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলা ও কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে৷ তিনি বলেন, উত্তর ত্রিপুরা জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে জেলা শাসক কার্য্যালয়ে যৌথ মঞ্চের প্রতিনিধি দলের দীর্ঘ বৈঠক কার্যত নিস্ফলা ছিল৷ তাঁর কথায়, আনন্দবাজার থানায় আশ্রিত বাঙালি উদ্বাস্তুদের রেশন সামগ্রী প্রদানে সম্মত হয়েছিল জেলা প্রশাসন৷ কিন্তু বাকি দাবিগুলি নিয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত না হওয়ায় বনধের কর্মসূচি থেকে আমরা পিছিয়ে আসেনি৷


তিনি জানান, পরবর্তী সময়ে কাঞ্চনপুর মহকুমা শাসক চাঁদনী চন্দন বাঙালি উদ্বাস্তুদের সাথে দেখা করে তাদের সব রকম সহায়তার আশ্বাস দেন এবং আজ রাত থেকেই রেশন চালু করার সিদ্ধান্ত জানান৷ রঞ্জিতবাবু বলেন, বিকেলে জেলা শাসক ও মহকুমা শাসকের সাথে পুনরায় বৈঠক অনুষ্ঠিত আমাদের৷ ওই বৈঠকে জেলা শাসক আশ্বাস দেন, রিয়াং শরণার্থীদের কাঞ্চনপুর মহকুমার বাইরে পুনর্বাসন এবং বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি বিবেচনা করা হবে৷ তাছাড়া আজ রাট থেকেই আনন্দবাজার থানায় আশ্রিত বাঙালি উদ্বাস্তুদের রেশন চালু করার প্রতিশ্রুতি দেন উত্তর ত্রিপুরা জেলা শাসক৷ তাই, সমস্ত দাবি পূরণে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা, বলেন রঞ্জিত নাথ৷ তাঁর সাফ কথা, ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে বনধের পথে হাঁটব আমরা৷


প্রসঙ্গত, বাঙালি উদ্বাস্তুদের প্রতি ত্রিপুরা সরকারের বিমাতৃসুলভ আচরণের অভিযোগ এনে আগামীকাল থেকে কাঞ্চনপুর মহকুমায় সকাল-সন্ধ্যা অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছিল নাগরিক সুরক্ষা মঞ্চের নেতৃত্বে গঠিত সংযুক্ত কমিটি৷ মিজো কনভেনশন, ওয়াইএমএ, ওয়াইএমএজেড, এমসিওয়াইডব্লিও, নাগরিক সুরক্ষা মঞ্চ এবং যুব নাগরিক সুরক্ষা মঞ্চ, এই ছয়টি সংগঠন একত্রিত হয়ে সংযুক্ত কমিটি গঠন করে ওই বনধ পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা৷


এদিকে, রাজধানী আগরতলার শিবনগর কলেজরোড স্থিত আমরা বাঙালীর রাজ্য কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালীর রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল জানান কাঞ্চনপুরে ৯৩টি বাঙালী পরিবার সিএএ বিরোধী আন্দোলনের সময় বাস্তুচ্যুত হয়ে আড়াই মাস ধরে থানা চত্বরে অবস্থান করছে৷


সরকার রিয়াং শরনার্থীদের জন্য প্যাকেজ ঘোষণা করলেও এই ৯৩টি বাঙালী পরিবারের জন্য কোন কিছুই করছে না৷ এমনকি ১৯ ফেব্রুয়ারি থেকে ন্যুনতম ত্রাণ সামগ্রীও বন্ধ করে দিয়ে তাদের বাড়ি ফিরে যেতে চাপ সৃষ্টি করছে৷ কিন্তু নিরাপত্তাহীনতায় তারা বাড়িতে যেতে পারছে না৷ আমরা বাঙালী দল দাবি করছে তাদের পুনরায় ত্রাণের ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় নিরাপত্তা ও আর্থিক ক্ষতি পূরণ দিয়ে তাদের বাড়িতে যাওয়ায় ব্যবস্থা করতে হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top