News Flash

  • Home
  • Uncategorized
  • কুকীর্তি ঢাকতে নিষ্পাপ সদ্যোজাত শিশুকে খুন করে পঁুতে রাখা হল গোবরের স্তুপে
Image

কুকীর্তি ঢাকতে নিষ্পাপ সদ্যোজাত শিশুকে খুন করে পঁুতে রাখা হল গোবরের স্তুপে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ মায়ের কুকীর্তি ঢাকতে গিয়ে একটি নিষ্পাপ অবুঝ শিশুকে খুন করা হল৷ প্রতিবেশী কাকার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে স্বামী পরিত্যাক্তা ভাতিজী৷ আর এই অবৈধ সম্পর্কের জেরে জন্ম নেয় এক কন্যা সন্তান৷ প্রসব হওয়ার পরপরই ওই সদ্যোজাত কন্যা সন্তানকে খুন করা হয়৷ রোমহর্ষক ও পৈশাচিক ঘটনাটি ঘটেছে, কৈলাসহর মহকুমার খাওরাবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ এই ঘটনার জন্য প্রসূতি মায়ের বাবা হেমেন্দ্র নম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


সংবাদে প্রকাশ, ইরানী থানার অধীন খাওরাবিল গ্রামের জনগণ দেখতে পায় স্থানীয় একটি ছড়ার জলে পড়ে রয়েছে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ৷ এই খবর চাউড় হতেই প্রসূতি মায়ের বাবা ও মা সাথে সাথে ওই ছড়ায় ছুটে যায় এবং সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং গোবরের স্তুপে চাপা দিয়ে রাখে৷ এদিকে, এই বিষয়টি এলাকার লোকজন বুঝতে পারে এবং চাপ দিতে থাকে ওই পরিবারের সদস্যদের উপর৷ পরে শিশুকন্যার মৃতদেহটি গোবরের স্তুপ থেকে উদ্ধার করা হয়৷
এলাকার লোকজন সঙ্গে সঙ্গেই বিষয়টি ইরানী থানায় খবর দেয়৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে৷ তারপরই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই প্রসূতি মায়ের দুই বছর আগে আসামের মাকুন্দায় এক যুবকের সাথে বিয়ে হয়েছিল৷ পারিবারিক বিবাদের জেরে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে বাপের বড়িতে চলে আসে৷


এখানে এসে ওই মহিলা প্রতিবেশী কাকার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে৷ ওই প্রতিবেশী কাকার নাম সুমন্ত নমঃ৷ তাদের এই অবৈধ সম্পর্ক শারীরিক সম্পর্কের পর্য্যায়ে চলে যায়৷ ওই মহিলা কুকীর্তির খেসারত হিসেবে সে গর্ভবতী হয়ে পড়ে৷ দিনে দিনে ওই মহিলার শারীরিক পরিবর্তন আসে৷ প্রতিবেশীরা নানা প্রশ্ণ তুলতে শুরু করে৷ তখন ওই মহিলা জানায় যে সে তাঁর স্বামীর বাড়িতে থাকাকালীন গর্ভবতী হয়েছিল৷ এই অবাস্তব ও মনগড়া গল্প প্রতিবেশীরা মেনে নেয়নি৷ তাকে চাপ দিতে থাকে কিন্তু, সত্য কথা বলেনি৷


শেশে রবিবার বাড়িতেই ওই মহিলা একটি কন্যা সন্তান প্রসব করে৷ প্রসব হওয়ার পরপরই পরিবারের লোকজন শিশু সন্তানটিকে খুন করে এবং মৃতদেহ ছড়ার জলে ফেলে দেয়৷ সকালে বিষয়টি লোকসমক্ষে চলে আসতেই শুরু হয়ে যায় দৌড়ঝাপ৷ এলাকার লোকজনের চাপের মুখে ওই মহিলা ও তার পরিবারের লোকজন জানায় যে প্রতিবেশী কাকা সুমন্ত নমঃ এর সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল৷ আর তারই ফল হচ্ছে ওই শিশু সন্তানের জন্ম৷


এদিকে, এদিনের ঘটনার পরপরই পাষন্ড সুমন্ত নমঃ ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করেছে৷ পুলিশ তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাসী চালিয়েছে৷ এদিকে, প্রসূতি মায়ের শারীরিক অবস্থা ভাল না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026
Scroll to Top