News Flash

  • Home
  • Uncategorized
  • ২০ লক্ষাধিক টাকার পাচার সামগ্রী উদ্ধার করল বিএসএফ
Image

২০ লক্ষাধিক টাকার পাচার সামগ্রী উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় পাচার সামগ্রী আটক করেছে বিএসএফ৷ প্রায় ২০ লক্ষাধিক টাকার পাচার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ৷ তার মধ্যে ১৩ লক্ষাধিক টাকা মূল্যের মোবাইল ফোন রয়েছে৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভর্মা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার মতিনগর বিওপি এলাকায় টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ তাদের পিছু ধাওয়া নিলে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ ওই এলাকায় তল্লাশি করে বিএসএফ জওয়ানরা ৯১টি মোবাইল ফোন উদ্ধার করেছে৷ এগুলোর বাজারমূল্য আনুমানিক ১৩ লক্ষ ৩৭ হাজার ৯৬৪ টাকা৷

এদিকে, সীমান্ত এলাকায় নিষিদ্ধ নেশাসামগ্রীও উদ্ধার করেছে বিএসএফ৷ প্রায় ৬ লক্ষ ৭৮ হাজার ৭০৬ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী বিএসএফ সীমান্ত এলাকা দিয়ে পাচার হওয়ার সময় উদ্ধার করেছে, জানিয়েছেন অরুণ ভর্মা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top