News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়াবাসহ পুলিশের জালে তিন হামলাবাজ
Image

ইয়াবাসহ পুলিশের জালে তিন হামলাবাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ ফিনান্স কোম্পানির কিস্তির বকেয়া চাইতে রাজধানী আগরতলা থেকে এসেছিলেন দুই কর্মচারী৷ বকেয়ার টাকা দাবি করতে গেলে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় গ্রাহক ও তার দুই সাঁকরেদ৷ তাদের প্রাণঘাতী হামলা থেকে কোনও রকম পালিয়ে দুই কর্মচারী পুলিশের শরণাপন্ন হলে ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়৷ পুলিশি অভিযানে আটক হয় তিন হামলাকারী৷ তাদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে বহু নেশার ট্যাবলেট ইয়াবা৷ ঘটনা রবিবার সকাল প্রায় দশটা নাগাদ উত্তর ত্রিপুরার মনু এলাকায় সংঘটিত হয়েছে৷


প্রাপ্ত খবরে জানা গেছে, আজ সকাল প্রায় দশটা নাগাদ রাজ্যের রাজধানী আগরতলা থেকে মহিন্দ্রা ফিনান্স কোম্পানির দুই কর্মচারী শান্তনুকুমার কর ও পিণ্টু দত্ত এসেছিলেন উত্তর ত্রিপুরার মনুতে৷ এখানে কোম্পানির বকেয়া পাওনা আদায় করতে৷ তারা মনু অঞ্চলের গ্রাহক জনৈক উত্তম দেবের সঙ্গে দেখা করে কোম্পানির গত ১৯ মাসের বকেয়া কিস্তি পরিশোধ করার কথা বলেন৷ কিন্তু কিস্তির টাকা না দিয়ে উত্তম দেব ও তার অন্য দুই সঙ্গী মহিন্দ্রা কোম্পানির দুই কর্মচারীর ওপর ধারালো ছুরি নিয়ে আচমকা হামলা চালিয়ে বসে৷ এতে ফিনান্স কোম্পানির কর্মচারী শান্তনু কর এবং পিণ্টু দত্ত কোনও রকম এদের কবল থেকে প্রাণ নিয়ে পালিয়ে তাদের গাড়ি নিয়ে কাঞ্চনপুর পুলিশ থানায় এসে ঘটনার বর্ণনা করে এফআইআর করেন৷


এদিকে ওই তিন হামলাবাজ অন্য একটি গাড়ি নিয়ে ফিনান্স কোম্পানির দুই কর্মচারী শান্তনু কর এবং পিণ্টু দত্তের গাড়ির পিছু ধাওয়া করে৷ তখন পুলিশ তাদের গাড়ি সমেত আটক করে৷ পুলিশ তিন দুষৃকতীকে আটক করে তাদের গাড়িতে তালাশি চালালে উদ্ধার হয় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৮০০টি নেশার ট্যাবলেট ইয়াবা৷ এছাড়া তাদের হেফাজত থেকে পুলিশ একটি বড় মাপের ধারালো ছুরিও উদ্ধার করে৷ বাজেয়াপ্ত করা হয়েছে তিন দুর্বৃত্তের ব্যবহৃত দামি গাড়িটি৷ ধৃতদের উত্তম দেব, প্রিয়তোষ দত্ত ও সঞ্জয় চাকমা বলে পরিচয় পাওয়া গেছে৷ এদের সবার বাড়ি মনু অঞ্চলে৷


এই অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুরের এসডিপিও বিক্রমজিৎ শুক্লাদাস, ওসি পরিতোষ দাস, এসআই সুপ্রতিম দে প্রমুখ৷ আগামীকাল সোমবার তিন হামলাবাজ উত্তম দেব, প্রিয়তোষ দত্ত ও সঞ্জয় চাকমাকে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন এসডিপিও বিক্রমজিৎ শুক্লাদাস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top