News Flash

  • Home
  • Uncategorized
  • হাত-পা বেধে মুখে বিষ ঢেলে স্টোর রোমের নৈশপ্রহরীকে হত্যা উদয়পুরে
Image

হাত-পা বেধে মুখে বিষ ঢেলে স্টোর রোমের নৈশপ্রহরীকে হত্যা উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ হাত-পা বেধে মুখে বিষ ঢেলে স্টোর রোমের নৈশপ্রহরীকে হত্যা উদয়পুরে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


সংবাদে প্রকাশ, মন্দির নগরী উদয়পুরের পূর্ব গকুলপুর এলাকার বাসিন্দা রাধা বল্লভ শর্মা৷ বয়স আনুমানিক ৫৮ বছর৷ টেপানিয়াস্থিত পাম্প হাউস স্টোরের নৈশ প্রহরী হিসাবে কর্মরত ছিলেন তিনি৷ প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে টেপানিয়াস্থিত পাম্প হাউস স্টোরে আসেন৷ কিন্তু রবিবার আর বাড়ি ফিরে যাওয়া হল না রাধা বল্লভ শর্মার৷ এইদিন সকালে বাড়ি ফিরতে বিলম্ব হচ্ছে তাই বাড়ির লোক রাধা বল্লভ শর্মার মোবাইল ফোনে বারে বারে কল করছিল৷ কিন্তু কেউই মোবাইল ফোন ধরছিল না৷ তখন বাড়ির লোকজনদের দুশ্চিন্তা বৃদ্ধি পায়৷


মৃতের ছেলে জানান এইদিন সকালে তিনি উদয়পুরের মহাদেব বাড়িতে পূজা দিতে যান৷ তখন গ্রামের এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে জানায় যে টার বাবা বাড়িতে আসেনি৷ তাই কর্মস্থলে গিয়ে খোঁজ করার জন্য৷ তাঁর কিছুটা সময় পর ঐ ব্যক্তি ফের তাঁর মোবাইলে কল করে জানায় যে তাঁর বাবা টেপানিয়াস্থিত পাম্প হাউস স্টোরের মূল ফটকের সন্মুখে পরে রয়েছে৷ সাথে সাথে সে ঘটনাস্থলে ছুটে আসে৷ ঘটনাস্থলে এসে দেখতে পায় তাঁর বাবার মৃতদেহ পরে রয়েছে৷ মৃতদেহে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাই তাঁর দাবি তাঁর বাবাকে হত্যা করা হয়েছে৷


এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধা কিশোরপুর থানার পুলিশ৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁসপাতালে পাঠায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ তবে নৈশপ্রহরী রাধা বল্লভ শর্মাকে হত্যা করা হয়েছে তা এক প্রকার স্পষ্ট৷ কারন মৃতদেহে আঘাতের চিহ্ণ রয়েছে৷ মৃতদেহের পাশে পরে রয়েছে একটি দড়ি৷ এছাড়াও মৃতদেহের মুখ দিয়ে লালা বেরিয়েছে তারও চিহ্ণ রয়েছে৷ ধারনা করা হচ্ছে হাত-পা বেধে রাধা বল্লভ শর্মার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে, যার ফলে মৃত্যু হয়েছে রাধা বল্লভ শর্মার৷ যদিও তা ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে৷ এইদিকে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top