News Flash

  • Home
  • Uncategorized
  • সনাতন ধর্ম ও হিন্দু ধর্ম রক্ষার জন্য কাজ করছে আরএসএস : মোহন ভাগবত

সনাতন ধর্ম ও হিন্দু ধর্ম রক্ষার জন্য কাজ করছে আরএসএস : মোহন ভাগবত

দেওঘর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): সনাতন ধর্ম-হিন্দু ধর্ম রক্ষার জন্য কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)| বিশ্বব্যাপী হিন্দু ধর্মের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে| সনাতন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সকলকে একত্রে কাজ করা দরকার| সোমবার ঝাড়খণ্ডের দেওঘরে এই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত| সোমবার সকালে দেওঘরে পৌঁছন মোহন ভাগবত| দেওঘরে সত্সঙ্গ আশ্রমের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাবা বৈদ্যনাথের পূজাচর্না করেন মোহন ভাগবত|

সোমবার গিরিডি থেকে সড়ক পথে দেওঘরে পৌঁছন মোহন ভাগবত| দেওঘরের সত্সঙ্গ আশ্রমে পৌঁছনোর পর আশ্রমের প্রধান শ্রী শ্রী দাদা (অশোক চক্রবর্তী)-র আশীর্বাদ নেন মোহন ভাগবত| এরপর সনাতন ধর্ম নিয়ে অশোক চক্রবর্তী ও মোহন ভাগবতের মধ্যে আলোচনা হয়| উদ্বেগ প্রকাশ করে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, ‘সনাতন ধর্ম-হিন্দু ধর্ম রক্ষার জন্য কাজ করছে আরএসএস| বিশ্বব্যাপী হিন্দু ধর্মের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে| সনাতন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সকলকে একত্রে কাজ করা দরকার|’ প্রসঙ্গত, দেওঘর সফর শেষে এদিনই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আসার কথা সরসঙ্ঘচালক মোহন ভাগবতের|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top