News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় তৈরি হবে মসজিদ-হাসপাতাল, সরকারের দেওয়া জমি গ্রহণ করে জানাল সুন্নি ওয়াকফ বোর্ড
Image

অযোধ্যায় তৈরি হবে মসজিদ-হাসপাতাল, সরকারের দেওয়া জমি গ্রহণ করে জানাল সুন্নি ওয়াকফ বোর্ড

লখনউ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকারের দেওয়া পাঁচ একর জমি গ্রহণ করার সিদ্ধান্ত নিল সুন্নি ওয়াকফ বোর্ড। সোমবার উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, অযোধ্যায় কেন্দ্রের দেওয়া পাঁচ একর জমি তাঁরা গ্রহণ করবেন। তবে, ওই জমিতে শুধু মসজিদ তৈরি হবে না। তৈরি হবে একটি গবেষণা কেন্দ্র, একটি হাসপাতাল এবং একটি পাঠাগারও তৈরী হবে ।

গত বছরের নভেম্বর সুপ্রিম কোর্ট দীর্ঘদিনের ঝুলে থাকা মন্দির-মসজিদ জমি বিতর্কের নিরসন করে অযোধ্যার বিতর্কিত জমিতে ট্রাস্ট গড়ে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করে উত্তরপ্রদেশের পবিত্র শহরের কোনও উল্লেখযোগ্য জায়গায় নতুন মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমির বন্দোবস্ত করার নির্দেশ দেয়।অযোধ্যা থেকে প্রায় ৩০ কিমি দূরে লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে ধান্নিপুরে ওই জমি চিহ্নিত করা হয়েছে। সোমবার উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ওই পাঁচ একর জমি গ্রহণ করবে বলে জানিয়েছে।

সোমবার লখনউতে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের  বৈঠক ছিল। তাতেই কেন্দ্রের দেওয়া জমি গ্রহণ করার সিদ্ধান্ত হয়। বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি, এ প্রসঙ্গে জানিয়েছেন, “আমাদের বোর্ড মিটিংয়ে উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পাঁচ একর জমি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ফারুকি জানিয়েছেন, শীঘ্রই ওই জমিতে মসজিদ তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। সেই ট্রাস্টই ঠিক করবে কীভাবে, কত বড় মসজিদ তৈরি হবে। ওই মসজিদটির নাম মোঘল সম্রাট বাবরের নামে রাখা হবে কিনা, সেটাও ঠিক করবে ওই ট্রাস্ট।

ফারুকি আরও জানিয়েছেন, ওই পাঁচ একর জমিতে শুধু মসজিদ তৈরি হবে না। ওখানে একটি ইন্দো-ইসলামিক গবেষণাকেন্দ্র, একটি কেন্দ্রীয় পাঠাগার এবং একটি লাইব্রেরিও তৈরি করা হবে। এছাড়াও, ওই জমিটিকে আর কোনও সমাজসেবামূলক কাজে ব্যবহার করা যায় কিনা, সেটা নিয়েও আলোচনা করা হবে। মসজিদটি ঠিক কত বড় হবে, তা ঠিক করা হবে পরিস্থিতি বুঝে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top