News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল
Image

দিল্লির অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির মৌজপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত এবং উপরাজ্যপাল অনিল বৈজলের হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার নিজের ট্যুইটবার্তায় কেজরিওয়াল লেখেন, দিল্লি শান্তি এবং সম্প্রীতি বিঘ্নিত করা নিয়ে যা খবর পাওয়া গিয়েছে তা উদ্বেগের। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য উপরাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই।

উপমুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া ট্যুইট করে দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান করেন। হিংসায় কারও কোনও লাভ হয় না। হিংসার আগুনে কারও ভাল হবে না।

উল্লেখ করা যেতে পারে, উত্তর-পূর্ব দিল্লির ১০টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার রাতে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে অবস্থান শুরু করেন হাজারেরও বেশি মহিলা। বিক্ষোভের জেরে স্টেশনে প্রবেশ এবং বাইরে বেরোনোর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার সকালেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এই অবস্থায় এদিন সন্ধ্যায় সিএএ-র সমর্থনে স্থানীয় এক বিজেপি নেতার নেতৃত্বে কয়েকশো মানুষের মিছিল জাফরাবাদের অদূরে মৌজপুর আসতেই উত্তেজনা ছড়ায়। পুলিশ মিছিল আটকে দেয়। কিছুটা দূরে অন্য দিকের রাস্তাও আটকে দেওয়া হয়। তার পরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি।সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা দিল্লির জাফরাবাদ এলাকা। রাস্তায় দু’পক্ষ মুখোমুখি হয়ে পড়ার পর একে অন্যের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় একাধিক কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top