News Flash

  • Home
  • Uncategorized
  • গর্ভবতীদের খোঁজ নেবেন বিজেপি কার্যকর্তারা
Image

গর্ভবতীদের খোঁজ নেবেন বিজেপি কার্যকর্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ অপুষ্টি রোধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী চালু করলেন এক অভিনব উদ্যোগ৷ গর্ভবতী মহিলাদের ঘরে যাবেন বিজেপির কার্যকর্তা৷ তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার সাথে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন কার্যকর্তারা৷ এতে গোটা সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷


শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গর্ভবতী মহিলাদের ফল এবং পুষ্টিকর খাবার প্রদান করে অপুষ্টির বিরুদ্ধে এক অভিনব অভিযান শুরু করলেন৷ আগরতলার বনমালীপুর বিধানসভা কেন্দ্র এলাকায় গর্ভবতী মহিলাদের বাড়িতে গিয়ে তাঁদের ফল ও পুষ্টিকর খাবার প্রদান করেন তিনি৷ তিনি বলেন, সুস্থ মায়েরাই সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন৷ এজন্য এই অভিযান শুরু করেছেন৷ তারই অংশ হিসেবে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার প্রদান করা হবে৷ তিনি বলেন, এই মহান কর্মসূচিটি বিজেপি’’র নির্বাচিত জনপ্রতিনিধি, কার্যকর্তা এবং সমাজের সচেতন নাগরিক সংশ্লিষ্টদের কাছে নিয়ে পৌঁছাবে৷
আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গর্ভবতী মহিলাদের সুস্থ জীবন কামনা করে তাদের হাতে একটি চিঠিও দিয়েছেন৷ এই চিঠি বিভিন্ন স্তরের সংগঠন ও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাজ্যের সকল গর্ভবতী মহিলাদের কাছে পাঠানো হবে৷ তাতে তিনি সংশ্লিষ্টদের সুস্থ জীবন কামনা করেছেন৷ পাশাপাশি আগামী প্রজন্মকে সুস্থ সবল করে গড়ে তোলার গুরুদায়িত্বের কথাও ওই চিঠিতে উল্লেখ করেছেন৷


এই অভিযানকে সফল করে তোলার জন্য মুখ্যমন্ত্রী সকল বিধায়কদেরও চিঠি লিখেছেন৷ চিঠিতে তিনি বলেছেন, তাঁরা যেন সংগঠনকে সঙ্গে নিয়ে নিজস্ব নির্বাচনী ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের বাড়িতে গিয়ে তাদের পুষ্টিকর খাবার প্রদান করেন৷ দেব দলের মহিলা মোর্চা এবং অন্যান্য স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিও এই অভিযানের অংশ হয়ে ওঠার জন্য আহ্বান জানান৷ পাশাপাশি বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কাজ করা অরাজনৈতিক কার্যকর্তাদের প্রতিও এই আহ্বান রেখেছেন তিনি৷
তিনি বলেন, সমাজের সার্বিক অংশীদারিত্ব ছাড়া কোনও অভিযান সফল হয়না৷ এই প্রয়াসকে ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ত্রিপুরা থেকে অপুষ্টি শেষ করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ৷ তাঁর কথায়, পুষ্টিকর খাবার, সুস্বাস্থ্যের পাশাপাশি জীবনে আনন্দ নিয়ে আসে৷ তিনি গর্ভবতী মহিলাদের খাবারে নিয়মিত ফল সবজি ইত্যাদি গ্রহণের জন্য আগ্রহ করে বলেন, ’ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণ আপনাদের হাতে রয়েছে’৷ মুখ্যমন্ত্রী গর্ভবতী মহিলাদের যথাসম্ভব সাহায্য করারও আশ্বাস প্রদান করেছেন এবং বলেছেন, ’’প্রয়োজনে আমাদের কার্যকর্তারা নিজেদের মধ্যে চাঁদা জোগাড় করে গর্ভবতী মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করবেন৷


মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাঁর এই নতুন প্রয়াস সরকার কর্তৃক চলমান অন্যান্য কর্মসূচির বাইরে৷ এই অভিযানকে তিনি সামাজ কর্মী, বিজেপির কার্যকর্তা এবং রাজ্যের বিভিন্ন অংশের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি, সফল করার আহ্বান জানিয়েছেন৷


প্রসঙ্গত, বিপ্লব কুমার দেবের এই কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতৃবন্দনা অভিযানের একটি অংশ বলে মনে করা হচ্ছে৷ এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে মাতৃত্বকালীন সময়ে মহিলাদের পুষ্টি যুক্ত খাবার প্রদান করে সুস্থ সন্তানের জন্ম দেওয়া এবং প্রয়োজনে তাদের আর্থিক সাহায্যও প্রদান করা৷ এর মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মায়েরা শুধু সাহায্যই পাবেন না, পাশাপাশি রাজ্যে লিঙ্গবৈষম্যও হ্রাস পাবে৷ মুখ্যমন্ত্রী সব সামাজিক কার্যকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা সংশ্লিষ্টদের বাড়িতে গিয়ে এই অভিযানের প্রচার ও প্রসার করে গর্ভবতী মহিলাদের পাশে গিয়ে দাঁড়ান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top