News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধসহ বিভিন্ন দাবীতে কংগ্রেসের ধর্ণা জিবিতে
Image

সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধসহ বিভিন্ন দাবীতে কংগ্রেসের ধর্ণা জিবিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি ৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে আইসিইউ ভাড়া ৫০০ টাকা করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সদর জেলা কংগ্রেস জিবি হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে৷ অবিলম্বে শয্যাভাড়া প্রত্যাহার ও রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের দাবি জানিয়েছে কংগ্রেস৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷


রাজ্য সরকার রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে আইসিইউ শয্যাভাড়া ৫০০ টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ সরকারি এই সিদ্ধান্তে গোটা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ কংগ্রেস দল সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বুধবার জিবি হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে৷ শয্যাভাড়া প্রত্যাহার ও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করার দাবি জানিয়েছে কংগ্রেস৷
বুধবার প্রতীকি প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত কার্যকর করে চলেছে৷ স্বাস্থ্য পরিষেবার উপর কর চাপানোর ফলে রোগীরা বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পতিত হচ্ছে৷ ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই, একটার পর একটা কর বসানোর ফলে রোগীরা আজ দিশেহারা৷ ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিনে পয়সায় চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হয় বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷


আমাদের রাজ্যে শয্যাভাড়া ৫০০ টাকা করে দিয়েছে৷ জনবিরোধী সরকার জল্লাদের ভূমিকা পালন করছেন বলেও তিনি মন্তব্য করেন৷ গরিব রাজ্যের মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছে না৷ সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ হাসপাতালে শয্যাভাড়া কার্যকর করার ঘটনায় রাজ্যের অন্যান্য মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top