News Flash

  • Home
  • Uncategorized
  • হাত-পা ছিন্নমুণ্ড শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধার কদমতলায়, চাঞ্চল্য
Image

হাত-পা ছিন্নমুণ্ড শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধার কদমতলায়, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ হাত-পা ছিন্নমুণ্ড পচাগলা একটি লাশ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ তবে পুলিশি তদন্তে বেরিয়েছে, কবর খুঁড়ে মৃতদেহটি শিয়াল-কুকুরে খুবলে খেয়েছে৷ ধারণা করা হচ্ছে, কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে ছড়ার জলে ফেলেছে মাংসাশী পশুরা৷ জানালেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ধর্মনগর সড়কের লালছড়া বাজার এলাকার ব্রিজের নিচে ইছাই ছড়ার জলে ভাসমান অবস্থায় সাতসকালে পথচারী স্থানীয় জনগণ হাত-পা-মুণ্ডু বিহীন পচাগলা একটি লাশ দেখতে পান৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার-সহ বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে ভিড় জমান শতশত স্থানীয় জনগণ৷ প্রথমে মুণ্ডুবিহীন মৃতদেহ শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে পুলিশের৷ অবশেষে মৃতদেহটি ইছাই বড়ুয়াকান্দি ২ নম্বর ওয়ার্ডের জনৈক মকবুল আলির মেয়ে রুমানা বেগম (৭)-এর বলে শনাক্ত করা হয়েছে৷


উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ৪/৫ দিন আগে ইছাই বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ২ ওয়ার্ডের বাসিন্দা মকবুল আলির সাত বছরের মেয়ে রুমানা বেগমের জলে পড়ে মৃত্যু হয়েছিল৷ রীতি মেনে মেয়ের মৃতদেহ কবর দেওয়া হয়৷ কিন্তু গতকাল রাতে কবরের পাশের বাড়ির একটি কুকুর মুখে করে একটি কাটা হাত বাড়িতে নিয়ে আসে৷ এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই বাড়ির লোকজন৷ বিষয়টি মকবুল আলিকে জানানো হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top