News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রী চোরাচালানের দায়ে দু’জনকে কারাদন্ড
Image

নেশা সামগ্রী চোরাচালানের দায়ে দু’জনকে কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ নেশাসামগ্রী চোরাচালান সংক্রান্ত একটি মামলায় পশ্চিমবঙ্গের চবিবশ পরগনার দুই ব্যক্তিকে দশ বছরের কারাদন্ডাদেশ দিলেন ধর্মনগরস্থিত উত্তর জেলার জেলা ও দায়রা বিচারক৷ সোমবার বিচারক গৌতম সরকার এই সাজা ঘোষণা করেন৷ সাজাপ্রাপ্তরা হলেন মহম্মদ সাদিক (৫২) এবং বাবলু ঢালি (৪৫)৷

দুজনের বাড়িই পশ্চিমবঙ্গের চবিবশ পড়গনাতে৷ তাদেরকে দশ বছরের কারাদন্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়৷ মূলতঃ মামলাটি হয়েছিল ২০১৭ সালের ১০ আগষ্ট পানিসাগর থানায়৷ মামলার নম্বর ২০১৭পিএনএস০৬৷ মামলার তদন্তকারী পুলিশ অফিসার রঞ্জিত দেববর্মা চলতি বছরে ৪ জানুয়ারী আদালতে চার্জশিট দাখিল করেন৷ তারপর আদালতে চলে বিচার প্রক্রিয়া৷ সোমবার বিচারক এই রায় ঘোষণা দেন৷ এদিকে, মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন পিপি পার্থ পাল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top