News Flash

  • Home
  • Uncategorized
  • শাহিনবাগ বিক্ষোভ মামলা এক সপ্তাহ পিছিয়ে দিল দেশের শীর্ষ আদালত

শাহিনবাগ বিক্ষোভ মামলা এক সপ্তাহ পিছিয়ে দিল দেশের শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শাহিনবাগে নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে চলা বিক্ষোভ মামলার শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।

দেশের শীর্ষ আদালত বর্ষীয়ান আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং আইনজীবী সাধনা রামচন্দ্রনকে শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বলেছে।

রাস্তা আটকে শাহিনবাগে না বিক্ষোভ দেখিয়ে বিকল্প জায়গায় প্রতিবাদ করার পরামর্শ যাতে ওই দুই আইনজীবী বিক্ষোভকারীদের দেন সেই নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি হবে।

এদিন সুপ্রিম কোর্ট বলেছে যে প্রতিবাদের অধিকার সবার রয়েছে। কিন্তু বিক্ষোভ দেখানোরও একটা সীমা রয়েছে।   যদি আজ একটি শ্রেণি এটি করে থাকে, আগামীকাল অন্য ইস্যুতে অন্য শ্রেণি একই কাজ করবে। ফলে তখন  প্রতিটি মানুষ রাস্তায় আসবে।  আদালতের এই উদ্যোগ ব্যর্থ হলে এটি স্থানীয় প্রশাসনের কাছে ছেড়ে দেওয়া হবে।  শীর্ষ আদালতের আশা প্রতিবাদকারীরা পরিস্থিতিটা বুঝতে পারবে।

 সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে পরামর্শ দিয়েছে যে তারা চাইলে তারাও বিক্ষোভের জন্য বিকল্প স্থানও দিতে পারে। তখন সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেছিলেন এরকম হলে বিক্ষোভকারীদের কাছে ভুল বার্তা যাবে। বিক্ষোভকারীরা ভাববে যে পুলিশ দুর্বল হয়ে গিয়েছে।  তখন বিচারপতি কে এম জোসেফ বলেন যে, এই মামলার আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রশাসনের।  তুষার মেহতা জানান, শাহিনবাগে মহিলা ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।  তাদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা হলেও, তা সফল হয়নি।

প্রসঙ্গত  ১০  ফেব্রুয়ারি এই বিষয়ে মন্তব্য করার সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে জায়গাটি এমন হওয়া উচিত যেখানে অন্যদের কারও কোনও অসুবিধা না হয়।  সুতরাং, অনির্দিষ্টকালের জন্য জনপথ অবরুদ্ধ করা উপযুক্ত নয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top