News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্পের ভারত সফর নিয়ে কি পাকিস্তান কিছুটা ভয় পেয়েছে !
Image

ট্রাম্পের ভারত সফর নিয়ে কি পাকিস্তান কিছুটা ভয় পেয়েছে !

লস অ্যাঞ্জেলেস ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে কিছুটা ভয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে ট্রাম্পের  আগমন নিয়ে প্রচন্ড উদ্দীপনা রয়েছে দেখা দিয়েছে ভারতে। যেখানে ইমরান ঘরোয়া চাপ সত্বেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরকে ইস্যুতে পরিণত করতে পারছেন না। সেখানে প্যারিস ভিত্তিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) সন্ত্রাসীদের অর্থদানের জন্য পাকিস্তানের উপর চটে রয়েছে।

পাকিস্তানের ভয় পাওয়া নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন যে এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, যখন মার্কিন রাষ্ট্রপতি উপমহাদেশ সফরকালে প্রতিবেশী দেশ পাকিস্তানে যাচ্ছেন না, তাও আবার  এমন পরিস্থিতিতে  যখন তিনি আফগানিস্তানে শান্তি পুনরুদ্ধারের জন্য অত্যন্ত উদ্বিগ্ন।  প্রায় দুই দশক ধরে আফগানিস্তানের ‘আফগানিস্তান তালেবান’-এর সাথে যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতির পরে, দ্বিতীয় ইনিংস শুরু করার আগে গত নির্বাচনে তিনি যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পূরণ করা তার পক্ষে এক বিশাল অর্জন হবে।  তাৎপর্যপূর্ণ ভাবে, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ট্রাম্প ভারত সফর করবেন।

 আফগান তালেবানদের সাথে ‘সহিংসতা হ্রাস’ করার মার্কিন শান্তি প্রচেষ্টা সোমবার থেকে শুরু হচ্ছে।মার্কিন প্রতিরক্ষাসচিব মার্ক এস্পার রবিবার মিউনিখে বলেছেন যে এই শান্তির প্রচেষ্টায় ঝুঁকি রয়েছে, তবে এই প্রচেষ্টা যদি এগিয়ে যায়, তবে পরবর্তী দশ দিনের মধ্যে এই প্রচেষ্টা কার্যকর করা যেতে পারে। 

অন্যদিকে, আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি শান্তির এই প্রচেষ্টা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন।  এই প্রচেষ্টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান কী ছিল তা সহজেই অনুমান করা যায়।  অবশ্যই, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র সহকারি সচিব অ্যালিস ওয়েলস সন্ত্রাসবাদী অর্থায়নে লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা ও জামায়াত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদকে গ্রেপ্তারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top