News Flash

  • Home
  • Uncategorized
  • নাগেরজলায় অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাহায্য করলেন সাংসদ প্রতীমা
Image

নাগেরজলায় অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাহায্য করলেন সাংসদ প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ শুক্রবার রাজধানীর নাগেরজলা মোটরস্ট্যান্ড বিধবংসী অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা শনিবার পরিদর্শন করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে সহানুভূতি প্রদর্শন ও সবধরনের সাহায্য সহায়তার আশ্বাস দিয়েছেন৷


সাংসদ প্রতিমা ভৌমিক তার ব্যক্তিগত তরফ থেকে ক্ষতিগ্রস্থ ১২ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যও প্রদান করেছেন৷ সরকারি ও সরকারি উদ্যোগে সকলকে ক্ষতিগ্রস্থ অসহায় ব্যবসায়ীদের পাশে দাড়াতে তিনি আহ্বান জানিয়েছেন৷


নাগেরজলা মোটরস্ট্যান্ডে শুক্রবার অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি দোকানের মালিককে ৫ হাজার টাকা করে আপদকালীন সাহায্য প্রদান করেছে মহকুমা প্রশাসন৷ ক্ষতিগ্রস্ত দোকানিরা শনিবার এসডিএমের সঙ্গে সাক্ষাৎ করে বেঁচে থাকা এবং পুনরায় ব্যবসা করার উপযোগী সাহায্য প্রদানের জন্য মহকুমা শাসকের কাছে অনুরোধ জানিয়েছেন৷ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এসডিএম৷ এদিকে, বিধায়ক আশিস কুমার সাহা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top