News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে আট জেলায় শিক্ষা অধিকারীককে স্মারক টেট উত্তীর্ণ শিক্ষকদের
Image

নিয়মিতকরণের দাবীতে আট জেলায় শিক্ষা অধিকারীককে স্মারক টেট উত্তীর্ণ শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা টেট টিচার্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেট উত্তীর্ণ শিক্ষকদের অবিলম্বে নিয়মিতকরণের দাবিতে শনিবার রাজ্যের ৮টি জেলায় জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করেছে৷ রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূর্চির অঙ্গ হিসেবে পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের কাছেও ডেপুটেশান প্রদান করা হয়৷


টেট টিচার্সদের চাকরীতে নিযুক্তির তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও তাদের নিয়মিত করা হয়নি৷ তাতে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রত্যেককে নিয়মিত বেতন ক্রম প্রদানের দাবি জানিয়েছে৷ শনিবার এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের ৮টি জেলার শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করেছে৷ পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের কাছে ও শনিবার ডেপুটেশান প্রদান করা হয়৷ এ উপলক্ষ্যে বিস্তারিত তথ্য দিতে গিয়ে এসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল জানান, মাত্রটি ১০৩২৩ শিক্ষকদের মধ্যে করা টেট উর্ত্তীণ হয়ে শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তাদেরকে নিয়মিত বেতন প্রদানের জন্য আদালত নির্দেশ দিয়েছে৷


সে অনুযায়ী তাদের নিয়মিত বেতনক্রম প্রদান করা হয়েছে৷ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠন৷ পাশাপাশি অন্যান্য টেট শিক্ষকদের নিয়মিত বেতন প্রদানের জন্য তিনি দাবি জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন জনদরদী সরকার তাদের প্রতি সুবিচার করে অবিলম্বে নিয়মিত বেতনক্রম প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top