News Flash

  • Home
  • Uncategorized
  • শহিনবাগ আন্দোলন অগণতান্ত্রিক, দাবি নরসিমহার
Image

শহিনবাগ আন্দোলন অগণতান্ত্রিক, দাবি নরসিমহার

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির বুকে চলা শাহিনবাগ আন্দোলনকে অগণতান্ত্রিক আখ্যা দিলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ জিভিএল নরসিমহা রাও।

শনিবার নরসিমহা রাও জানিয়েছেন, গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের। কিন্তু অনির্দিষ্ট কাল ধরে কোনও আন্দোলন চলতে পারে না বলে জানিয়েছে আদালত। অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করা উচিত। কিন্তু শাহিনবাগ আন্দোলনের ফলে রাস্তা অবৈধভাবে আটকানো হচ্ছে। শাহিনবাগ অবৈধ এবং অগণতান্ত্রিক।

উল্লেখ করা যেতে পারে ১০ ফেব্রুয়ারি শাহিনবাগে চলা আন্দোলন নিয়ে বলতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাস্তা আটকে আন্দোলন চালিয়ে যাওয়া সমীচীন নয়। এমন ধরণের অঞ্চলে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন করা যাবে না।

উল্লেখ করা যেতে পারে, সংসদের উভয় কক্ষে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শাহিনবাগে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে বিভিন্ন গণসংগঠন। যার জেরে ব্যাহত হচ্ছে জনজীবন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top