News Flash

  • Home
  • Uncategorized
  • টেলিকম সংস্থাগুলির প্রতি কেন্দ্রের নরম মনোভাবের নিন্দায় সরব কংগ্রেস
Image

টেলিকম সংস্থাগুলির প্রতি কেন্দ্রের নরম মনোভাবের নিন্দায় সরব কংগ্রেস

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) :  টেলিকম সংস্থাগুলির ১.০২ লক্ষ কোটি টাকার বকেয়া পাওনা সরকার জনতা থেকে তুলছে। শনিবার সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে এমনই অভিযোগ তুলল কংগ্রেস। সরকার একদিকে টেলিকম কোম্পানি বকেয়া পাওনা মকুব করে দিচ্ছে। আর অন্যদিনে ‘সেলফোন শুল্ক’ আর ‘ডেটা ব্যবহাড় শুল্ক’-তে ৪০ থেকে ৫০ শতংশ বাড়িয়ে দিয়ে জনতার পকেট কাটছে।


জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, টেলিকম কোম্পানিগুলির তরফ থেকে শুল্ক বৃদ্ধি করে আগামী সাড়ে চার বছরে গ্রাহকরদের কোম্পানিগুলিকে ১.৬০ লক্ষ কোটি টাকা দিতে হবে। সরকার একদিকে টেলিকম কোম্পানিগুলিকে বকেয়া মেটানো থেকে ছাড় দিচ্ছে আর অন্যদিকে গ্রাহকদের ঘাড়ে অতিরিক্ত শুল্ক বোঝা চাপানো হচ্ছে। টেলিকম কোম্পানিগুলির প্রতি এত সহানুভূতি কেন দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার বলে প্রশ্ন তুলেছেন তিনি।


উল্লেখ্য, টেলিকম কোম্পানিগুলিকে ১.০২ লক্ষ কোটি টাকা বকেয়া জমা দেওয়ার আদেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করতে বিলম্ব হওয়ায় শুক্রবার শীর্ষ আদালত কোম্পানি এবং কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা করে। আদালতের ভর্ৎসনার পর কেন্দ্র টেলিকম কোম্পানিগুলিকে বকেয়া জমা দিতে বলেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top