News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সেচ পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা
Image

রাজ্যে সেচ পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা রাজ্য সেচ পর্ষদ গঠনে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে৷ মূলতঃ সেচের সুবিধা এবং কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে, রাজ্য সরকারের পাঁচটি দপ্তরের সমন্বয়ে পরিচালিত হবে ওই পর্ষদ৷


এই বিষয়ে শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষমন্ত্রী রতন লাল নাথ বলেন, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার নেতৃত্বে ১৩ সদস্যক সেচ পর্ষদের একটি কমিটি গঠন করা হবে৷ ওই কমিটিতে চেয়ারম্যান হিসাবে উপমুখ্যমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব দায়িত্ব সামলাবেন৷ এছাড়া, অতিরিক্ত মুখ্যসচিবদের নেতৃত্বে ৯ সদস্যক টাস্ক ফোর্স গঠিত হবে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট জমির ৩৪ শতাংশ সেচের আওতায় আনা সম্ভব হয়েছে৷ তাতে মোট জমি রয়েছে ২.৫৫ লক্ষ হেক্টর৷ শিক্ষামন্ত্রী বলেন, ওই জমির অন্তত ৬৬ শতাংশে সঠিকভাবে সেচের ব্যবস্থা করা সম্ভব হলে খাদ্য শস্য উৎপাদন অনেক বৃদ্ধি পাবে৷ শুধু তাই নয় রাজ্য স্বয়ংভর হতে পারবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top