News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআরে ১৩৪৩ জন নিয়োগ মার্চেই
Image

টিএসআরে ১৩৪৩ জন নিয়োগ মার্চেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ মার্চের মধ্যেই টিএসআর বাহিনীতে ১৩৪৩ জনকে নিয়োগ করা হবে৷ কেন্দ্রীয় সরকার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে৷ সে মোতাবিক ২৫ শতাংশ অর্থ ১৩ কোটি ১০ লক্ষ টাকা রাজ্যের কোষাগারে জমা পড়েছে৷ এদিকে, টিএসআর’র একটি ব্যাটিলিয়ান দিল্লিতে ডেপুটেশনে পাঠানো হবে৷ সেক্ষেত্রে তাদের জীবনজীবিকার প্রশ্ণে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ বুধবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


তিনি জানান, ত্রিপুরায় টিএসআর’র ২টি আইআর ব্যাটেলিয়ানের অনুমোদন মিলেছে৷ সেই মোতাবেক লোক নিয়োগে পদ সৃষ্টি করা হয়েছে৷ এখন লোক নিয়োগে প্রক্রিয়া শুরু করা হবে৷ তিনি বলেন, সিবিএসই লোক নিয়োগে লিখিত পরীক্ষার আয়োজন করবে৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে মোট বরাদ্দের ২৫ শতাংশ অর্থ ১৩ কোটি ১০ লক্ষ টাকা পাঠিয়েছে৷ ফলে, মার্চের মধ্যেই ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷


এদিন তিনি আরও জানান, টিএসআর’র তৃতীয় ব্যাটেলিয়ানকে ৩ বছরের জন্য দিল্লিতে ডেপুটেশনে পাঠানো হবে৷ আইন শৃঙ্খলা রক্ষা এবং ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারা৷ তিনি বলেন, ওই ব্যাটেলিয়ানের ১০০৭ জন জওয়ানের দিল্লিতে জীবনজীবিকার প্রশ্ণে বেসিক পে ৮ শতাংশ থেকে ২৪ শতাংশ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে৷ এছাড়া, জওয়ানরা এসসিএ খাতে ২৭০০ টাকা, রেশন মানি বাড়িয়ে ৩৫০০ টাকা, পোষাক ভাতা অফিসারদের জন্য ২০ হাজার টাকা, তার অধস্তন পদাধীকারিদের ১০ হাজার টাকা এবং অন্যান্য জওয়ানদের গড়ে বেড়ে ৯ হাজার টাকা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top