News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানে নোঙর ফেলা জাহাজ দুই ভারতীয়ের শরীরে মিলল করোনাভাইরাস : এস জয়শঙ্কর
Image

জাপানে নোঙর ফেলা জাহাজ দুই ভারতীয়ের শরীরে মিলল করোনাভাইরাস : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর ফেলা ডাইমন্ড প্রিনসেস জাহাজের মধ্যে থাকা দুইজন ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

এদিন আশ্বস্ত করে এস জয়শঙ্কর জানিয়েছেন  ক্রুজ শ্রেণী ডাইমন্ড প্রিনসেস জাহাজে ক্রু হিসেবে কর্মরত ওই দুই ভারতীয় নাগরিকের চিকিৎসা চলছে। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। জাহাজের অন্যান্য ভারতীয় যাত্রী সঙ্গে সব সময় যোগা্যোগ রেখে চলেছে টোকিওতে অবস্থিত ভারতীয় দূতাবাস। জাপান সরকারের তরফ থেকে জাহাজে থাকা সকল যাত্রীদের সাহা্য্য করা হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে বিলাসবহুল ওই জাহাজে ২৬৬৬ জন  অতিথি রয়েছে। এ ছাড়াও রয়েছে ১০৪৫ জন ক্রু। ৩ ফেব্রুয়ারির থেকে জাপানের উপকূলবর্তী শহর ইয়োকোহামায় বন্দরে রয়েছে জাহাজটি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে জাহাজটি। প্রসঙ্গত এই জাহাজের মধ্যে ১৩৮ ভারতীয় নাগরিকও রয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top