News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
Image

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর| শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী আবেদন জানিয়েছেন, যদি গুজরাট থেকে তাঁর রাজ্যসভা নির্বাচনকে চ্যালেঞ্জ জানানো সংক্রান্ত কোনও আবেদন জমা পড়ে, তাহলে আদালত কোনও রায় দেওয়ার আগে তাঁর বক্তব্যকেও যেন শোনে|

আইনি পরিভাষায় ‘ক্যাভিয়েট’ দাখিলের অর্থ হল, কোনও বিষয়ে মামলা দায়ের হলে একতরফা যাতে কোনও স্থগিতাদেশ জারি না হয় তার আবেদন করে রাখা|ইতিমধ্যেই গুজরাট হাইকোর্ট জয়শঙ্কর এবং জুগল ঠাকোরের নির্বাচনকে চ্যালেঞ্জ জানানো সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছে| আসলে, কংগ্রেসের আপত্তি ২০১৯ সালের জুলাই মাসে দু’টি আসনে পৃথক নির্বাচন করায় কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে| পৃথক-পৃথক নির্বাচনের কারণে দু’টি আসনেই জয়ী হয়েছে বিজেপি| উভয় আসনে একসঙ্গে নির্বাচন হলে কংগ্রেস একটি আসন পেতে পারত|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top