News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকৃতিকে অগ্রাহ্য করে উন্নয়ন সর্বনাশ ডেকে আনবে : উপমুখ্যমন্ত্রী
Image

প্রকৃতিকে অগ্রাহ্য করে উন্নয়ন সর্বনাশ ডেকে আনবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ প্রকৃতিকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়৷ কারণ, প্রকৃতিকে অগ্রাহ্য করে উন্নয়ন সর্বনাশ ডেকে আনবে৷ মঙ্গলবার শহিদ ভগৎ সিং যুব আবাসে ন্যাচার অ্যাক্টিভিটি ক্যাম্প ফর চিলড্রেন শীর্ষক চারদিনব্যাপী ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করে এ-কথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী তথা বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, প্রকৃতি আমাদের রক্ষা করে, তাই প্রকৃতিকে রক্ষা করাটাও আমাদের দায়িত্ব৷ তাঁর মতে, প্রকৃতিকে জানতে হবে৷ তবে শুধু বই পড়ে জানলে হবে না৷ প্রকৃতিকে জানতে হলে তাকে রক্ষা করার উপায় জানা খুবই দরকার৷ সে জন্যই এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন৷


তিনি বলেন, এই শিবিরে ছোট ছোট ছেলেমেয়েরা প্রকৃতি সম্পর্কে টানা চারদিন সম্যক ধারণা লাভ করবে৷ প্রশিক্ষকরা তাঁদেরকে প্রকৃতি সম্পর্কে জ্ঞান দেবেন৷ মুনি ঋষিদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু সৃষ্টি হয় সব প্রকৃতির দান৷ তাই আমরা প্রকৃতিকে সৃষ্টির উৎস বলি৷ কারণ, প্রকৃতিই হল জগতের মাতা৷


উপমুখ্যমন্ত্রী বলেন, ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু বুঝি কম৷ জানা ও বোঝার মধ্যে পার্থক্য আছে৷ তাঁর মতে, হিমালয় পর্বতকে বই দেখে যে কেউ বর্ণনা করতে পারেন৷ কিন্তু হিমালয় পর্বত নিজের চোখে দেখাটা আলাদা অভিজ্ঞতা৷ তিনি বলেন, জানা ও বোঝার মধ্যে অনেক তফাৎ রয়েছে৷ তাঁর দাবি, প্রকৃতি সম্পর্কে না জানলে সমাজ গঠন, রাষ্ট্রগঠন কোনও কিছুই সম্ভব নয়৷ এজন্য প্রত্যেক শিশুকে প্রকৃতি সম্পর্কে সচেতন করা প্রয়োজন৷


তাঁর কথায়, প্রকৃতি না বাঁচলে কোনও ধরনের উন্নয়ন সম্ভব নয়৷ প্রকৃতিকে অগ্রাহ্য করে উন্নয়ন সর্বনাশ ডেকে আনবে৷ তিনি বলেন, গোটা পৃথিবী এখন উষ্ণায়ন নিয়ে চিন্তিত৷ কিন্তু, প্রকৃতির প্রতি সুবিচার করলে উষ্ণায়নের আতঙ্কে ভুগতে হবে না৷ তাঁর দাবি, যত আবিষ্কারই হোক তা প্রকৃতিকে বাদ দিয়ে নয়৷ বিজ্ঞানের আধার, সংসৃকতির আধার সবই প্রকৃতি৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, মানুষ পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল৷ প্রকৃতিতেই আমাদের জন্ম, প্রকৃতিতেই বসবাস করতে হবে৷ তাই প্রকৃতি সম্পর্কে জানতে হবে৷ প্রকৃতির চেয়ে বড় শিক্ষক কেউ হতে পারে না, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top