News Flash

  • Home
  • Uncategorized
  • জীপের ধাক্কায় গুরুতর আহত ২ বাইক আরোহী
Image

জীপের ধাক্কায় গুরুতর আহত ২ বাইক আরোহী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ আমতলিতে আগরতলা- সাব্রুম জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছে৷ জানা যায়, বিশালগড় থেকে আগরতলাগামী একটি দ্রুতগামী কমান্ডার জিপ বাইকের পেছনে ধাক্কা দেয়৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় দুই বাইক আরোহী৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন৷ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷


এদিকে গাড়ির চালককে আটক করে কিছু উত্তমমধ্যম দিলে সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়৷ কমান্ডার জিপের যাত্রীরা জানিয়েছেন, গাড়িটি বিশালগড় থেকেই দ্রুতবেগে চলছিল৷ সে কারণেই দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ গাড়ি ও বাইক পুলিশের হেপাজতে রয়েছে৷ চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে আমতলি থানার পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top