News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে শীলা দীক্ষিতের অভাব অনুভব করছেন সিংভি
Image

দিল্লিতে শীলা দীক্ষিতের অভাব অনুভব করছেন সিংভি

নয়াদিল্লি, ১১ ফ্রেবুয়ারি (হি.স.): শীলা দীক্ষিতের অভাব অনুভূত হয়েছে । দিল্লেতে দলের শোচনীয় হারের পর প্রতিক্রিয়া কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির | ৭০ আসন বিশিষ্টি দিল্লি বিধানসভায় একটিও আসনেও খাতা খুলতে পারল না কংগ্রেস। যা নিয়ে তিনি নিশ্চিতভাবে দুঃখিত বলে জানান সিংভি ।

মঙ্গলবার ভোটের ফল ঘোষণায় দলের অবস্থান স্পষ্ট হতেই অভিষেক মনু সিংভি বলেন, কংগ্রেসের ফল অত্যন্ত হতাশাজনক। নিশ্চিতভাবে আমি দুঃখিত। শীলা দীক্ষিতের অভাব অনুভূত হয়েছে। আগামী চার বছরে আমাদের এমন একজন কোনও ব্যক্তিকে খুঁজে বের করে তাঁর হাতে দায়িত্ব তুলে দিতে হবে। আজ কোনও বাহানা বা কারণ দেখাতে চাই না। অনেক কাজ করতে হবে।

প্রসঙ্গত, একটা সময় ছিল যখন শীলা দীক্ষিতের নেতৃত্বে টানা পনেরো বছর দিল্লি শাসন করেছে কংগ্রেস। কার্যত দিল্লিকে নিজেদের গড়ে পরিণত করেছিল শতাব্দী প্রাচীন এই দলটি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি কংগ্রেস শিবিরে। ৭০ আসন বিশিষ্টি দিল্লি বিধানসভায় একটিও আসনেও খাতা খুলতে পারল না কংগ্রেস।শুধু তাই নয় ৬৭টি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের৷ সেইসঙ্গে ২০২০ সালের দিল্লি বিধানসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার মাত্র ৪ শতাংশ৷ এই অবস্থায় প্রয়াত নেত্রী শীলা দীক্ষিতকে মনে পড়ছে সিংভির |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top