News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ুষ্মান ভারত : ই-কার্ড প্রদানে পূর্বোত্তরে শীর্ষে অসম, উল্লেখযোগ্য স্থানে ত্রিপুরাও, বেহাল অরুণাচল
Image

আয়ুষ্মান ভারত : ই-কার্ড প্রদানে পূর্বোত্তরে শীর্ষে অসম, উল্লেখযোগ্য স্থানে ত্রিপুরাও, বেহাল অরুণাচল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় উত্তর-পূর্বাঞ্চলে সুবিধাভোগীদের হাতে ই-কার্ড তুলে দেওয়ার তালিকার শীর্ষ অসম৷ এছাড়া, মেঘালয় ও ত্রিপুরা উল্লেখযোগ্য কাজ করেছে৷ তবে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে অরুণাচল প্রদেশ৷ তার পরেই স্থান সিকিমের৷ লোকসভার বাজেট অধিবেশনে ত্রিপুরার সাংসদ রেবতি ত্রিপুরা এবং সাংসদ মহাবলী সিঙের এক প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. হর্ষ বর্ধন এই তথ্য দিয়েছেন৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, আর্থ-সামাজিক জাতি গণনার অন্তর্গত বাছাইকৃত সুবিধাভোগীদের হাতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ই-কার্ড তুলে দেওয়া হচ্ছে৷ গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ১২.০৪ কোটি সুবিধাভোগীকে যাচাই করা হয়েছে৷ তাঁরা ওই যোজনায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাবেন৷


স্বাস্থ্যমন্ত্রীর প্রদত্ত তথ্যে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলে সুবিধাভোগীদের হাতে ই-কার্ড তুলে দেওয়ার ক্ষেত্রে অসমের স্থান শীর্ষে৷ অসমে এখন পর্যন্ত ১ কোটি ২২ লক্ষ ৭৯ হাজার ৭৭টি ই-কার্ড প্রদান করা হয়েছে৷ তেমনি, মেঘালয়ে ১৫ লক্ষ ৫৩ হাজার ৯১২টি এবং ত্রিপুরায় ৮ লক্ষ ৮৬ হাজার ১৪১টি আয়ুষ্মান ভারত-এর ই-কার্ড ইতিমধ্যে সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে৷


তাছাড়া মিজোরামে ৩ লক্ষ ৯৩ হাজার ২৭৩টি, নাগাল্যান্ডে ২ লক্ষ ৪৪ হাজার ৯০১টি এবং মণিপুরে ২ লক্ষ ১১ হাজার ৪৪৭টি আয়ুষ্মান ভারত-এর ই-কার্ড প্রদান করা হয়েছে৷ কিন্ত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রদত্ত তথ্যে সিকিম এবং অরুণাচল প্রদেশে আয়ুষ্মান ভারত ই-কার্ড প্রদানে খুবই করুণ দশা ফুটে উঠেছে৷ সিকিম এখন পর্যন্ত ২৮ হাজার ৪৩১টি এবং অরুণাচল প্রদেশ মাত্র ১,০৬৯টি আয়ুষ্মান ভারত ই-কার্ড সুবিধাভোগীদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে৷ স্বাভাবিকভাবেই ওই দুই রাজ্যে এক বিরাট অংশের মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন৷সিকিম ও অরুণাচল প্রদেশ বাদ দিলে উত্তর-পূর্বাঞ্চলে বাকি রাজ্যগুলিতে আয়ুষ্মান ভারত ই-কার্ড প্রদান যথেষ্ট মাত্রায় হয়েছে৷ তবে এখনও ১০০ শতাংশ লক্ষ্যমাত্রায় কোনও রাজ্যই পৌঁছতে পারেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top